Kalbaishakhi Storm: চৈত্র মাসের শুরু থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে কালবৈশাখী ঝড়ের দাপট। রবিবার থেকেই দিচ্ছে ঝোড়ো। গতকাল, সোমবার রাজ্যের একাধিক এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
চৈত্র মাসের শুরু থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে কালবৈশাখী ঝড়ের দাপট। রবিবার থেকেই দিচ্ছে ঝোড়ো। গতকাল, সোমবার রাজ্যের একাধিক এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
210
আলপুর হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
310
হাওয়া অফিসের সতর্কতা
আলিপুর হাওয়া অফিস সোমবার আর মঙ্গলবারের জন্য কলকাতা ও পার্শ্ববর্তী জেলাজেলিকে সতর্ক করেছে। সোম ও মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ থাকবে ৪০-৫০ কিলোমিটার। তবে মঙ্গলবার কিছুটা হলেও কমবে ঝড়ের গতিবেগ।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহের শেষে আবারও ঝড় বৃষ্টি হতে পারে। অর্থাৎ শনি আর রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ওই সময় হুগলি, দুই বর্ধমান ও বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
510
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। সোমবার, আজ মালদা, দুই দিনাজপুরে ঝড়ের সতর্কতা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার।
610
ঝড়ের কারণ
সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বঙ্গে। আর সেই কারণে এই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সপ্তাহ জুড়েই ঝড়ের অনুকূল পরিবেশ থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
710
কলকাতায় ঝড়ের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় আজ আর আগামিকাল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবারও শুক্রবার আর শনিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনিবার আর রবিবার ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
810
কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ . ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কেনও হেরফের হবে না।
910
আকাশ থাকবে মেঘলা
কয়েক দিন ধরেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ ছিল মেঘলা। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। যার কারণে মার্চ মাসের মাঝামাঝি হলেও তেমনভাবে গরম বাড়েনি কলকাতায়।
1010
বৃষ্টির পরিমাণ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ও কাল দুই বঙ্গে প্রায় ৭ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর হাওয়া অফিস। খোলা মাঠে না থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে চাষের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে.
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.