Arabul Islam on TMC: ভোটের মুখে ভাঙড়ে বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস। দল ছাড়তে চলছেন আরাবুল ইসলাম। যোগ দিতে পারেন আইএসএফ-এ। প্রার্থী হতে পারেন শওকত মোল্লার বিরুদ্ধে।
ভাঙড়ে মহা ভাঙনের অপেক্ষায় তৃণমূল কংগ্রেস। দীর্ঘ মান অভিমানের পালায় পুরোপুরি ইতি টেনে এবার দল ছাড়তে চলেছেন একটা সময় ভাঙড়ের বেতাজ বাদশা হিসেবে পরিচিত আরাবুল ইসলাম। যিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে তাজা নেতা ছিলেন। দল ছাড়ার আগের মুহূর্তেই আরাবুল নিজের ক্ষোভের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, দল তাঁকে চিনল না। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের জন্য কী কী করেছেন তাও শেষবার স্মরণ করিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, স্থানীয় নেতা শওকত মোল্লার সঙ্গে দ্বন্দ্বের জেরেই দল ছাড়ছেন আরাবুল।
আরাবুলের বার্তা
একটি ইংরেজি মুখোমুখি হয়ে আরাবুল ইরলাম জানিয়েছেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন সিঙ্গুরে ২৬ দিন অনশন করেছিলেন আমি ভাঙড় থেকে লোক নিয়ে গিয়ে ঠায়ে বসে থাকতাম। নন্দীগ্রাম আন্দোলনের সময় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ২১ বার গিয়েছি। কত লড়াই করেছি। ' তবে এখানেই আরাবুল থামেননি। তিনি জানিয়েছেন, 'সেই দলই আজ আরাবুল ইসলামকে চিনতে পারল না।' আরাবুল আরও বলেছেন, 'পাঁচ বার কেস খেয়েছি। তিনবার বহিষ্কৃত হয়েছি। অনেক সমস্যা হয়েছে। অনেক হয়েছে আর নয়। মনের দুঃখে তৃণমূল থেকে পদত্যাগ করছি।'
তৃণমূলে কোনঠাসা আরাবুর
একটা সময় ভাঙড়ের বেতাজ বাদশা ছিল আরাবুল ইসলাম। কিন্তু সম্প্রতি তাঁর এলাকায় ক্ষমতা বাড়ছিল শওকত মোল্লার। আর সেক্ষেত্রে বারবার বিবাদে জড়িয়ে পড়ছিলেন আরাবুল। তাতেই দলের শীর্ষ নেতাদের কোপে পড়েছিলেন আরাবুল। তৃণমূল সূত্রের খবর , মূলত অভিষেকের বিরাগভাজনে পড়েন আরাবুল। তাতেই নিজের ক্ষমতা হারাচ্ছিলেন।
কোথায় যাবেন আরাবুল?
ভাঙড়ের স্থানীয়দের কথায় আরাবুল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ-এ যোগ দিতে পারেন। বর্তমানে তাঁর গন্তব্য হতে পারে ফুরফুরা শরিফ। সেখানেই আইএসএফ-এ যোগ দিতে পারেন তিনি। আগামী দুই এক দিনের মধ্যেই তিনি দলবদল করতে পারেন।
ভাঙড়ে প্রভাব
আরাবুল মোল্লা দলবদল করলে আইএসএফ-এ গেলে তার প্রভাব পড়তে পারে ভাঙড়ের ভোটে। কারণ তিনি পূর্ব ক্যানিং বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হতে পারেন। এই কেন্দ্র থেকে তৃণমূল দাঁড় করাতে পারে শওকত মোল্লাকে। এখন দেখার এই কেন্দ্র কী জিততে পারবেন আরাবুল।


