Kaliyachak News: পুলিশি অভিযানে ভেস্তে গেল পালানোর ছক, কালিয়াচককাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

Published : Apr 03, 2026, 11:01 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kaliyachak Crime News: ভোটের আবহে কালিয়াচককাণ্ডে এবার গ্রেফতার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। কোথা থেকে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kaliyachak Crime News: অবশেষে কালিয়াচক কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার। বাগডোগড়া বিমানবন্দর থেকে গ্রেফতার। পুলিশ ও নির্বাচন কমিশন সূত্রে খবর, মালদহের কালিয়াচকে অবরোধ-বিচারকদের আটকে রাখা এবং বিক্ষোভের ঘটনায় শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার কালিয়াচককাণ্ডের মূল হোতা। সূত্রের খবর, মোফাক্কেরুল ইসলাম পেশায় আইনজীবী। শুক্রবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করছিল সে। পালানোর আগেই তাকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক ব্লক ডেভেলপমেন্ট অফিসে /বিডিও অফিস প্রায় বিকেল সাড়ে তিনটা থেকে বিচারকদের ঘেরাও করে রাখে দুষ্কৃতীরা। অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁদের খাবার ও জল পর্যন্ত সরবরাহ করতে দেওয়া হয়নি। রাত গভীর হওয়ার পর তাঁদের মুক্ত করা হলেও ফেরার পথে গাড়িতে হামলা চালানো হয়।

এই ঘটনায় রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বিশেষ করে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের জবাবদিহি চেয়েছে আদালত। আদালতের মতে, এই ঘটনা শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি নয়, বিচারব্যবস্থার উপর সরাসরি আঘাত। আদালত আরও জানিয়েছে, বিচারকরা আদালতের প্রতিনিধিত্ব করেই এই কাজ করছেন। তাঁদের উপর এই ধরনের আক্রমণ ‘আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ’ করার শামিল।

পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত—

বিচারকদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কর্মস্থল ও আবাসস্থলে কড়া নিরাপত্তা

বিচার প্রক্রিয়ার সময় ভিড় নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধ

প্রশাসনের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি প্রাথমিক রিপোর্ট সরাসরি আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এই ঘটনায় রাজ্যের নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসনিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

https://www.youtube.com/shorts/KvZLfTDYWaM

অন্যদিকে, মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৃহস্পতিবার জরুরি বৈঠকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের কার্যত ধমক দিয়ে কড়া বার্তা দিলেন তিনি।

সূত্রের খবর, মুখ্যসচিব, ডিজিপি, মুখ্য নির্বাচনী আধিকারিক, কলকাতা পুলিশের কমিশনার-সহ সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে দীর্ঘ সময় ধরে চলে এই বৈঠক। সেখানে মালদার ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেন সিইসি। তিনি বলেন শুধুমাত্র বদলি কোনো শাস্তি নয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dilip On Malda: 'নিরপেক্ষ ভোটের কারণেই আজ উনি মুখ্যমন্ত্রী', মালদাকাণ্ডে মমতাকে তোপ দিলীপের
Kajal Sheikh Net Worth: হাসান কেন্দ্রের TMC প্রার্থী কাজল শেখ কোটিপতি, সম্পত্তির বহর চমকে দেওয়ার মত