রাজ্যে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে 'কন্যা রত্ন' প্রকল্পের ভাতাও দ্বিগুণ করা হবে। ২০২৭ সাল থেকে ছাত্রীরা ১০০০ টাকার বদলে ২০০০ টাকা করে পাবেন।
গতকাল রাজ্যজুড়ে পালিত হয়েছে অন্নপূর্ণা দিবস। মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হয়েছে কাল থেকে। এরই মাঝে নতুন তথ্য এল আরও এক ভাতা নিয়ে। এবার দ্বিগুণ হচ্ছে ভাতা, এই প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর।
25
আগে মমতা সরকারের আমলে রাজ্যে চালু ছিল কন্যাশ্রী। এই প্রকল্প বন্ধ করে বর্তমানে চালু করা হয়েছে কন্যা রত্ন। এই প্রকল্পে ১০০০ টাকা করে পাচ্ছেন বাংলার মেয়েরা।
35
সদ্য কন্যা রত্ন প্রকল্প নিয়ে বিশেষ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। গত ১৪ অগস্ট পালিত হয়েছে কন্যা রত্ন দিবস। সেই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকীরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের শুভ সূচনা করেন এবং ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠান।
সেদিন প্রায় ১০ লক্ষ ৭৭ হাজার ছাত্রীকে ১০০০ টাকা করে পাঠানো হয়েছে বলে খবর। এবার থেকে সেই টাকাই মিলবে দ্বিগুণ। ২০২৭ সাল থেকে ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে। এমনই খবর এল প্রকাশ্যে।
55
অন্নপূর্ণা দিবসের জনসভায় কন্যা রত্ন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১৪ অগস্ট কন্যা রত্ন দিবসে আমরা ২০ লক্ষ ১৩ হাজার আমাদের কন্যাদের অ্যাকাউন্টে ১০০০ করে টাকা দিয়েছি পড়াশোনার জন্য, যেটা আগামী বছর তাদেরকে আমরা ডবল করে দেব। ২০০০ টাকা করে দেব আগামী ২৭ সালে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.