
কথা রাখলেন শুভেন্দু, বার্ধক্য থেকে বিধবা ভাতা বাড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বাড়ল! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগের ঘোষণামতোই রাজ্যে সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে।
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বাড়ল! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগের ঘোষণামতোই রাজ্যে সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। সোমবার, ৭ সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই বর্ধিত ভাতা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন থেকেই রাজ্যজুড়ে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে সামাজিক সুরক্ষা ভাতার টাকা পাঠানো শুরু করবে রাজ্য সরকার। সরকারি হিসাবে, এই খাতে মোট বরাদ্দ করা হয়েছে ১৪ হাজার ৭৭০ কোটি ৫৬ লক্ষ টাকা। রাজ্যে মোট ৮২ লক্ষ ৫ হাজার যোগ্য উপভোক্তা এই সুবিধা পাবেন। কারা পাবেন বর্ধিত ভাতা? কবে থেকে টাকা ঢুকবে? আপনার অ্যাকাউন্টে ভাতার টাকা এসেছে কি না, কীভাবে তা যাচাই করবেন—জেনে নিন বিস্তারিত।