KMC Commercial Buildings: আর কোনও ছাড় নয়। তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে (KMC commercial building rules)। তারপরেই কলকাতা শহর এবং সংলগ্ন অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি তৈরির কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ছাড় পেয়েছে শুধুমাত্র জরুরি পরিষেবা সংক্রান্ত নির্মাণগুলি (KMC commercial buildings)।
এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত। ঠিক এক মাসের মধ্যে শহরের পাঁচতলার বেশি উঁচু নির্মীয়মাণ বহুতল এবং বাণিজ্যিক ভবনগুলি খতিয়ে দেখবে এবং পরিদর্শন করবে বিশেষজ্ঞদের টিম। প্রতিটি বরোতে অন্তত একটি এবং প্রয়োজনে সর্বাধিক তিনটি টিম গঠন করা হবে বলে জানা গেছে। এই টিমগুলিতে পুরসভার প্রতিনিধিদের সঙ্গে কেএমডিএ, পুলিশ, পূর্ত, দমকল এবং সিভিল ডিফেন্স দফতরের প্রতিনিধিরাও থাকবেন বলে সূত্রের খবর।
তাদের দোয়া রিপোর্ট সন্তোষজনক হলে তবেই বাড়ি তৈরির কাজ পুনরায় শুরু করতে দেওয়া হবে। মিলবে নো অবজেকশন সার্টিফিকেট। নাহলে নয়। এই সংক্রান্ত বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করার কাজ চলছে। প্রতিটি প্রোজেক্টের মূল্যায়ন করা হবে। এই বিশেষ টিমের সদস্যরা নির্মাণস্থলে গিয়ে অনুমোদিত বিল্ডিং প্ল্যান মেনে কাজ হচ্ছে কি না সেটা দেখবেন।
পাশাপাশি স্ট্রাকচারাল ডিজাইন এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পুরসভায় সঠিকভাবে জমা পড়েছে কি না তথা নির্ধারিত গুণমান মেনে নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে কি না, সেই বিষয়গুলিও নজরদারির আওতায় আনা হবে।
চলতি সপ্তাহের শেষদিকেই এই পরিদর্শন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক নির্মাণ সংক্রান্ত বিষয়গুলি পরীক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া উচ্চ পর্যায়ের কমিটির কাছে এই বিশেষ টিম রিপোর্ট অমা দেবে বলে খবর।
অন্যদিকে, কলকাতার পাশাপাশি রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা এবং বারুইপুর পুরসভা এলাকাতেও আগামী চার সপ্তাহ মানে এক মাস সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, এই এলাকাগুলিতেও পর্যায়ক্রমে অডিট এবং সমীক্ষার কাজ শুরু হবে। হাওড়া পুরসভাও বিষয়টি নিয়ে তৎপর হয়েছে বলে খবর। আগামী সোমবার, হাওড়া পুরসভায় একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের পর, শহরের নির্মীয়মাণ বহুতলগুলির সমীক্ষা শুরু করা হবে বলে পুরসভা সূত্রে জানা গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.