Taratala Incident: তারতলা কাণ্ডে থানায় অভিযোগ দায়ের, বিপাকে ফিরহাদ হাকিম ও দুই কাউন্সিলর

Published : Jun 27, 2026, 01:00 PM IST
Several trapped after warehouse shed collapses at Taratala in Kolkata

সংক্ষিপ্ত

তারাতলার গুদাম ধসের ঘটনায় রাজনৈতিক চাপ বাড়ছে। বিজেপির শ্রমিক সংগঠন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম সহ তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নিরপেক্ষ তদন্ত ও গ্রেফতারির দাবি জানিয়েছে। এদিকে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।

তারতলার গুদাম ধসের ঘটনায় রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দুই কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেল।

তারাতলা থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, এই বিপর্যের পিছনে কারা দায়ী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনতে হবে।

অভিযোগে মূলত চারটি দাবি। ১) অবিলম্বে এফআইআর দায়ের করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত শুরু করতে হবে। ২) অবৈধ নির্মাণ এবং এই ধসের ঘটনায় মৃত্যুর জন্য দায়ী সকল ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। ৩) ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং শামক ইকবালকে অবিলম্বে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নিতে হবে। ৪) এলাকায় থাকা একই ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণগুলোর দ্রুত পরিদর্শ করে ভবিষ্যতে এই প্রাণহানির মতো ঘটনা যাতে না ঘটে সে বিষয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। সূত্রের খবর, SSKM-এ ক্রিটিকাস কেয়ার চিকিৎসাধীন থাকা খালেক সরকারের শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে। তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। তাঁর মৃত্যুর পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। এই ঘটনায় মৃত্যু হয়েছে, কৃষ্ণ চৌধুরী, রোহিত চৌধুরী, চন্দ্রমা চৌধুরী, রাহুল চৌধুরী, পাপ্পুকুমার রজক, ঘী কুমার, আসগর হোসেন, সাহিদ সর্দার, হাসান ইমান, গণেশ কালান্দি, নবীন সিংহ, স্বপন মণ্ডল। শুক্রবার প্রয়াত হন খালেক সরকার। মৃতদের মধ্যে দুজনের এখনও নাম পরিচয় জানা যায়নি। আহত বাকিরা এখনও এসএককেএম হাসপাতালে চিকিৎসাধীন।

এরই মাঝে থানায় অভিযোগ দায়ের করল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেল। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দুই কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন তাঁরা। এই অভিযোগপত্রে তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kunal Ghosh: সমাজবিরোধী দমনে নতুন বিল বিজেপি সরকারের! পাল্টা আক্রমণ কুণালের!
'আমার স্ত্রী-ও বলতে পারত, একটু পকেট মানি দরকার'! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় কথা স্বপন দাশগুপ্তর