
এবার গ্রেফতার হল ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবাল। কলকাতা পুরসভা ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবালকে গ্রেফতার করল পুলিশ। ২০২৩ সালে এক ব্যক্তি ও তাঁর পরিবারকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে টাকা তোলেন বলে অভিযোগ।
ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবাল কলকাতার অন্যতম প্রভাবশালী কাউন্সিলর ছিলেন। অভিযোগ, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ ঘনিষ্ঠ হিসেবে খ্যাত ছিল শামস ইকবাল। তোলাবাজি থেকে হুমকি, ভয় দেখানোর মত নানান অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতার হল শামস ইকবাল।
জানা গিয়েছে, খুনের হুমকি দিয়ে ওই ব্যক্তির থেকে টাকা তোলে বলে অভিযোগ। খুনের হুমকি দিয়ে ৭০ লক্ষ টাকা তোলাবজির অভিযোগ ওঠে ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবালের বিরুদ্ধে। সদ্য ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ।
অভিযোগ দায়ের হয় মহম্মগ শামস ও তাঁর দুই ঘনিষ্ঠ মহম্মদ ফরাজ ও ফিরোজ কুরেশির নামে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন। ২০২৩ সালের জুন মাসের ঘটনা। শাদাব ও তাঁর পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে ৭০ লক্ষ টাকা তুলেছিল বলে অভিযোগ। অবশেষে ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবাল গ্রেফতার।
এদিকে আবার, তারতলার গুদাম ধসের ঘটনায় রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দুই কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেল। তারাতলা থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, এই বিপর্যের পিছনে কারা দায়ী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনতে হবে।
এবার আবার গ্রেফতার হল শামস ইকবাল। ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবাল কলকাতার অন্যতম এই প্রভাবশালী কাউন্সিলরের বিরুদ্ধে আছে একাধিক অভিযোগ। ভয় দেখিয়ে ৭০ লক্ষ টাকা তোলাবাজি অভিযোগে গ্রেফতার হল শামস ইকবাল।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.