
পলতা থেকে জল আসার টালা ৭২ ইঞ্চি ব্যাসার্ধের মূলত লোহার পাইপ মেরামত নিয়ে এবার পাঁচ সদস্যের কমিটি গড়ল কলকাতা পুরসভা। কমিটিতে আছেন, পুরসভার পানীয় জল সরবহার বিভাগের দুই প্রাক্তন ডিজি বিভাস মাইতি ও মৈনাক মুখোপাধ্যায়, বর্তমান ডিজি রিহান সান্যাল, যাদপুরের বিশেষজ্ঞ অধ্যাপক গোকুল মণ্ডল ও স্পেশ্যাল কমিশনার সৌম্য ভট্টাচার্য। কমিটি গঠন হল পুরকমিশার স্মিতা পান্ডের উদ্যোগে।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শনিবার থেকে ব্রিটিশ আমলের সেই ৭২ ইঞ্চি পাইপ মেরামতের কাজ শুরু হবে। আপাতত রেললাইনের নিচে থাকা এই অংশ বন্ধ রেখে ৪৮ ইঞ্চি ব্যাসার্ধের বাইপাস পাইপ দিয়ে জল সরবরাহ হচ্ছে। কিন্তু এই বিকল্প ব্যবস্থায় উত্তর কলকাতার কিছু ওয়ার্ডে পানীয় সরবরাহ পর্যপ্ত হচ্ছে না বলে অভিযোগ।
এদিকে চলতি মাসের ৯ তারিখ টালার জল সরবহারকারী পাইপ ফেটে বড় বিপর্যয় হয়। জোড়াতালি দিয়ে কাজ চলছিল। তবে, এই ১০৭ বছরের পুরাতন পাইপ নিয়ে চিন্তায় আছে কলকাতা পুরসভা। বিভাগীয় শীর্য ইঞ্জিনিয়ারদের মূল চিন্তার বিশয়, এই পাইপ কীভাবে বদল করা যায়। কীভাবে মহানগরের অলি গলি জুড়ে মাকড়সার জালের মতো সুক্ষ্ম অথচ বিস্তৃত পাইপলাইন খুঁজে বের করা হবে তা নিয়ে চিন্তিত পুর ইঞ্জিনায়রাররা। কারণে বড় পাইপগুলোর মানচিত্র থাকলেও পাড়ার ভিতরে ছড়িয়ে থাকা পাইপের হদিশ নেই অধিকাংশের কাছেই অজানা।তাই চিন্তায় ইঞ্জিনিয়ররা। শতাব্দী প্রাচীন জলের পাইপ লাইনের বর্তমানে জরাজীর্ণ অবস্থা। তাই এই সমস্যা সমাধানে এবার গঠিত হল কমিটি।
এদিকে, অনেকেরই ভুল ধারণা আছে এই জল মাটির তলা থেকে তোলা হয়। আসলে কলকাতার পানীয় জলের প্রধান উৎস হুগলি নদী। সেখান থেকে জল তুলে প্রথমে পানিহাটির কাছে পলতা জলপ্রকল্পে পরিশোধন করা হয়। পরিশোধিত জল পাইপের মাধ্যমে কলকাতার দিকে আসে। টালা-সহ বিভিন্ন পাম্পিং স্টেশন ও ভূগর্ভস্থ জলাধারে জল জমা রাখা হয়। বুস্টার পাম্পিং স্টেশনের সাহায্যে বিভিন্ন দিকে ছোট ও মাঝারি পাইপলাইনে করে জল সাপ্লাই দেওয়া হয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.