
Koel Mallick BJP Candidate: তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার কপাল খুলে গেল আবার। অভিনেত্রী কোয়েল মল্লিককে এবার রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। প্রসঙ্গত, তৃণমূল ত্যাগ করা বাকি তিনজনকে আগেই রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে তারা (Koel Mallick BJP)। এবার কোয়েলের ক্ষেত্রেও খুলে গেল দরজা। তৃণমূল থেকে সোজা চলে গেলেন বিজেপিতে। সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শিলমোহর দিলেন এই গুঞ্জনে। কোয়েল মল্লিকের ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনে এবার তাঁকেই প্রার্থী করছে বিজেপি (Koel Mallick BJP Candidate)।
উল্লেখ্য, গত ১৬ জুলাই, দিল্লি গিয়ে দেশের উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন সাংসদ কোয়েল মল্লিক। তাঁর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন অভিনেত্রী। অন্যদিকে, আগামী ১৬ অক্টোবর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন তাঁর ছেড়ে দেওয়া সেই আসনেই রয়েছে উপনির্বাচন। অর্থাৎ, কয়েক মাস যে আসনে কোয়েল তৃণমূলের হয়ে লড়েছিলেন, সেই আসনেই এবার লড়বেন ভারতীয় জনতা পার্টির হয়ে। বাকি তিনজন প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তারপর সেই তিনজনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। এবার কোয়েলকেও নিজেদের টিকিটে ফের রাজ্যসভায় পাঠাতে চলেছে তারা। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
এমনিতেই লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া তথা এনসিপিআই-তে যোগ দিয়েছেন। তারা এখন আবার এনডিএ-র শরীক বলেও নিজেরা দাবি করছেন। তবে গত ৯ জুলাই, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক সরাসরি বিজেপিতে যোগ দেন। তারপরেই তাদেরকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বিজেপি। শুধু বাকি ছিলেন এই বাঙালি টলি অভিনেত্রী। এবার কোয়েল মল্লিককেও টিকিট দিল বিজেপি। অভিনেত্রী কোয়েল মল্লিককে এবার রাজ্যসভার প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.