Kolkata Police Home Guard: ৮০০ হোমগার্ড নিয়োগ করবে কলকাতা ট্রাফিক পুলিশ, কেথায়-কীভাবে আবেদন?

Published : Aug 01, 2026, 05:41 PM IST

যান নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ ৮০০ হোমগার্ড নিয়োগ করতে চলেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে।

PREV
15

যান নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ ৮০০ হোমগার্ড নিয়োগ করতে চলেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে। এই নিয়োগের জন্য নবান্নের তরফে ১০ কোটি ৮৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে।

25

দীর্ঘদিন ধরে বিদ্যাসাগর সেতুর সংস্কারের কাজ চলছে। আগামী দিনে এই কাজের জন্য শহরজুড়ে বড়ো যানজটের আশঙ্কা করছে ট্রাফিক পুলিশ। সেকথা মাথায় রেখে যান নিয়ন্ত্রণের জন্য অস্থায়ী ভিত্তিতে হোমগার্ড নিয়োগের রাজ্যকে প্রস্তাব পাঠিয়েছিল লালবাজার। সেই প্রস্তাবে ছাড়পত্র দিল নবান্ন।

35

এই হোমগার্ডদের কলকাতার প্রায় সব ট্রাফিক গার্ড এলাকায় যান নিয়ন্ত্রণের কাজে লাগানো হবে। প্রায় এক যুগ কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ বন্ধ ছিল। তার ফলে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের পাশাপাশি থানা-ফাঁড়িতেও পর্যাপ্ত সংখ্যক কনস্টেবল নেই।

45

অনুমান করা হচ্ছে, খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং এই সমস্ত হোমগার্ডদেরকে কলকাতার বিভিন্ন ট্রাফিক গার্ড এলাকায় নিয়োগ করা হবে, এবং তাদের মূল দায়িত্ব থাকবে যান নিয়ন্ত্রণ।

55

সিভিকদের দিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালাতে হচ্ছে ট্রাফিক গার্ডগুলিকে। ৮০০ নতুন হোমগার্ড কাজ শুরু করলে সেই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে কলকাতা ট্রাফিক পুলিশের অফিসাররা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories