আজ থেকে শহরে পণ্যবাহী যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ

Published : Feb 03, 2026, 08:09 AM IST

শবে বরাত উপলক্ষে কলকাতা পুলিশ শহরের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছে। মঙ্গল ও বুধবার শহরের ৩৬টি রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যদিও জরুরি পরিষেবা ছাড় পাবে। 

PREV
15

শবে বরাত উপলক্ষে শহরের নিরাপত্তা, জনস্বার্থ এবং যানজট নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিল কলকাতা পুলিশ। আজ মঙ্গলবারল ও বুধবার শবে বরাতের দিন শহরের একাধিক সড়কে পণ্যবাহী গাড় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। জেনে নিন বিস্তারিত। কোন কোন রাস্তা বন্ধ থাকবে আজ।

25

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শবে বরাত। এই কারণে দুদিন কলকাতায় ট্রাফিক থাকবে নিয়ন্ত্রণে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ছটা পর্যন্ত এই নিয়ন্ত্রণ থাকবে।

35

গার্ডেনরিচ রোড, আক্রা রোড, পাহাড়পুর রোড, ডা. একে রোড, বিদ্যাসাগর সেতু, একবালপুর রোড, ডায়মন্তহারবার রোড, এজেসি বোস রোড, সিআইটি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ মোট ৩৬টি রাস্তায় পণ্যবাহী যান নিয়ন্ত্রণে থাকবে। জরুরি পরিষেবার কিছু ছাড়ও রাখা আছে। দুধ, ওষুধ, অক্সিজেন, মাছ, ফল, সবজি, পেট্রোলিয়াম, এলপিজি পরিবহনকারী যান এই বিধিনিষেধের বাইরে। এছাড়াও ১৬০০ কেজির কম ওজনের হালকা পণ্যবাহী গাড়ি নির্দিষ্ট সময়ে চলাচলের অনুমতি পাবে।

45

কলকাতা পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, কলকাতার বন্দর এলাকার সঙ্গে যুক্ত পণ্যবাহী গাড়ি ৩ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। অর্থাৎ এই সময় চলবে না গাড়ি।

55

তেমনই কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আজ ও কাল অপ্রয়োজনীয় সফল এড়িয়ে চলতে। ট্রাফিক নির্দেশিকা মেনে চলতে। এই নিয়ন্ত্রণে শহরে শান্তি ও নিরাপত্তা আসবে বলে মনে করছে পুলিশ প্রশাসন। এরই সঙ্গে পুলিশ জানিয়েছে, প্রয়োজনে অতিরিক্ত ঘোষণা বা সংশোধিত নির্দেশিকা জারি করা হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories