
চলছে গণনা। বাংলা-সহ ৫ রাজ্যে আজ বিধানসভা ভোটের গণনা। ফের একবার আগামী ৫ বছরের জন্য ক্ষমতা কে আসতে চলেছে, সেই ছবি পরিষ্কার হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। আজ শহরে একাধিক কেন্দ্রে হচ্ছে গণনা। গণনার কারণে কলকাতার একাধিক রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে স্ট্রং রুম সেন্টারগুলোর চত্বরে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
জাজেস কোর্ট রোড ও আলিপুর রোড ক্রসিং-র পূর্বমুখী যান চলাচলে বিধিনিষেধ থাকবে। জাজেস কোর্ট রোড ও বেকার রোড সংলগ্ন এলাকায় উত্তর ও দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। হেস্টিংস হাউস কমপ্লেক্স নির্বাচন সংক্রান্ত গাড়ি ঢুকবে জাজেস কোর্ট রোড দিয়ে। বের হবে আলিপুর রোড দিয়ে। আলিপুর রোডের উত্তরমুখী যান চেতলা সেন্ট্রাল দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ডায়মন্ড হারবার রোর্ডে অবস্থিত বিবেকানন্দ কলেজের কাছে থাকা অটো স্ট্যান্ড রিলায়েন্স ট্রেন্ডসের কাছে সরিয়ে নিয়ে যাওয়া হবে। অকল্যান্ড রোড দুই দিকে নো এন্ট্রি আছে। শুধুমাত্র নির্বাচন গাড়িগুলো অল ইন্ডিয়া রেডিও দিক থেকে ঢুকে স্ট্র্যান্ড রোড দিয়ে বের হবে।
অকল্যান্ড রোড থেকে কিরণশঙ্কর রায় রোড পর্যন্ত স্ট্র্যান্ড রোড যান চলাচল বন্ধ। লর্ড সিনহা রোডেও এভাবে নিয়ন্ত্রণ আছে যান চলাচল। তেমনই বালিগঞ্জ সর্কুলার রোড, বেলতলা রোজ, পালিত স্ট্রিট, পদ্মপুকুর রোড, লাভলক প্লেস, চক্রবেড়িয়া রোড, জোভার রোড, ডিওডার স্ট্রিট ও লর্ড সিনহা রোডে যান চলাচল।
কাউন্টিং-র কারণে একাধিক রাস্তা আজ বন্ধ। কিন্তু, সকলেরই এই দিনে অফিস খোলা। কিংবা যেতে হবে কোনও না কোনও কাজে। এই দিন সকাল থেকে বন্ধ একাধিক রাস্তা। তাই রাস্তায় বের হওয়ার আগে জেনে নিন আজ কোন পথে পৌঁছাবেন গন্তব্যে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.