Bhabanipur Election Result 2026: মমতা না শুভেন্দু, কে এগিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে?

Published : May 04, 2026, 09:30 AM ISTUpdated : May 04, 2026, 09:34 AM IST
 Bhabanipur Hotsit Mamata Banerjee Tours Polling Booths Since Early Morning on Voting Day Suvendu Adhikari Takes  Jibe

সংক্ষিপ্ত

Bhabanipur Election Result 2026: রাজ্যের হটসিট হিসেবে পরিচিত ভবানীপুর (Bhabanipur)। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে লড়াই শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। নন্দীগ্রামেও প্রার্থী শুভেন্দু। সেখানে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী শুভেন্দু এগিয়ে। তবে স্পষ্ট নয় ভবানীপুরের ফলাফল। 

রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ অসনগুনির মধ্যে একটি হল ভবানীপুর। এবার নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রকে বঙ্গ ভোটের ভরকেন্দ্র বলা যেতেই পারে। এখানে সমুখ সমরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই শুধুমাত্র রাজ্য নয়। দেশের মানুষের চোখ রয়েছে ভবানীপুরের দিকে। এই কেন্দ্রে গত ১৫ বছর ধরেই রাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িও এই এলাকায়। তবে ভবানীপুরে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। পোস্টাল ব্যালট গণনা শেষ হয়েছে। তাতে পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যাপোধায়। 

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে চলছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। এই এলাকা-সহ ভিক্টোরিয়া, চৌরঙ্গ-সহ বিস্তীর্ণ এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ভবানীপুর কেন্দ্রে জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দুজনেই আশ্বাস জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন শুভেন্দু।

ভবানীপুরে পিছিয়ে পড়লেন মমতা। ১৫৫৮ ভোটে এগিয়ে শুভেন্দু।

 

ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে ১৯৯৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু পেয়েছেন ১৬৭০ ভোট। মমতা পেয়েছেন ৩৬৬৬ ভোট।

 

নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে ভবানীপুর কেন্দ্রে কে শেষ হাসি হাসবে তা নিয়ে সাসপেন্স ক্রমশই বাড়বে।

সবিস্তারে আসছে...

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: সরকার গড়ছে BJP, গণনার মাঝেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শুভেন্দু
West Bengal Elections 2026 Result: ভবানীপুরে প্রাথমিক ট্রেন্ডে মমতাকে পিছনে ফেলে এগিয়ে শুভেন্দু