ফের ভোগান্তি! রবিবার প্রায় ১৬ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে হবে যান চলাচল?

Published : May 15, 2026, 04:43 PM IST

আগামী রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় ১৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সেতুর কেবল বদল করা হবে এবং এই সময় যান চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে।

PREV
15

ফের বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। আগামী রবিবার প্রায় ১৬ ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেনে নিন রবিবার কোন পথে হবে যান চলাচল?

25

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, বন্ধ রাখা হবে এই সেতু। বিদ্যাসাগর সেতুর কেবল বদল করা হবে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানানো হয়েছে। এই ১৬ ঘন্টা হুগলি সেতুতে কোনও রকম যান চলাচল করবে না।

35

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ১৬ ঘন্টায় জিরাট আইল্যান্ড থেকে এজেন্সি বোস রোড ঘরে বিদ্যাসাগর সেতুর দিকে আসার গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

45

গাড়িগুলো সেন্ট জর্জের রোড, স্ট্যান্ড রোজ ব্যবহার করতে পারবেন। খিদিরপুর থেকে আসা গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং-র দিকে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলো ওয়ান পয়েন্ট দিয়ে ১১ ফার্ল গেট হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে পারবে।

55

অর্থাৎ রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে বন্ধ থাকবে দ্বিমুখী যান চলাচল। তারপরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ এই সময় সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories