এদিকে, নিম্নচাপের আশঙ্কার মধ্যেই রাজ্যে আপাতত মনোরম আবহাওয়া। বৃষ্টি থামতেই উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকছে শুষ্ক বাতাস। তার জেরে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় দিনের সর্বোচ্চ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে।
25
নামছে কলকাতার পারদ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি থেকে কমে হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় পারদ নেমে দাঁড়িয়েছে ২০ ডিগ্রিতে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারেও তাপমাত্রা কমে হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
35
কী বলছে আবহাওয়ার পূর্বাভাস
তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই বিশেষ করে দক্ষিণবঙ্গে বাড়তে পারে জলীয় বাষ্পের পরিমাণ। বাড়তে পারে তাপমাত্রাও। এর জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত হেমন্তের মনোরম আবহাওয়া উপভোগ করার সুযোগ থাকলেও, সপ্তাহের শেষ থেকে আবহাওয়ার মেজাজ বদলানোর ইঙ্গিত। আর বঙ্গোপসাগরের নিম্নচাপ শেষ পর্যন্ত কোন পথে এগোয় সেটাই এখন দেখার।
55
কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা?
আজ কলকাতায় বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে বাইরে বেরোনো কিংবা দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে বৃষ্টির কারণে বিশেষ সমস্যার আশঙ্কা নেই। তবে আকাশ পরিষ্কার থাকায় সরাসরি রোদের তাপ বেশি অনুভূত হতে পারে। তাই দুপুরে বাইরে বেরোলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা ভালো।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.