বিজেপি সরকারের উদ্যোগে অন্নপূর্ণা যোজনার আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। উৎসবের পর নভেম্বর ও ডিসেম্বর মাসে এই প্রকল্পের জন্য নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক উদ্যোগ নিয়েছে রাজ্যবাসীর জন্য। মহিলা থেকে বৃদ্ধ সকলকে দেওয়া হচ্ছে ভাতা। তেমনই আবার বাংলায় চালু করা হয়েছে বিভিন্ন প্রকল্প। এবার উৎসব মিটতেই দারুণ খবর। নয়া তথ্য এ অন্নপূর্ণা যোজনার আবেদন নিয়ে।
25
বাংলায় চালু আছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় এই টাকা।
35
জুন মাস থেকে চালু হয়েছে ভাতা। তবে, শেষ কিছুদিন বন্ধ ছিল আবেদন প্রক্রিয়া। আগেই বলা হয়েছিল অক্টোবরে ফের চালু হবে আবেদন প্রক্রিয়া। এবার পুজো মিটতেই সামনে এল নয়া তথ্য। এই প্রকল্প চালু হওয়ার পরও নতুন করে নাম নথিভুক্ত করা নিয়ে অপেক্ষায় আছেন বহু মহিলা। বর্তমানে তাদের জন্য প্রকাশ্যে এল নয়া তথ্য।
জানা যাচ্ছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন গ্রহণের ব্যবস্থা করতে চলেছে সরকার। সেই সময় রাজ্যজুড়ে বিশেষ জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেরও আবেদন করার সুযোগ মিলবে। ফলে যারা আবেদন করতে ইচ্ছুক তারা সুযোগ পাবেন।
55
এদিকে, আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল একসঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা নেওয়া যাবে না। এই কারণে যারা দুটি ভাতা পাচ্ছেন, তাদের অনেকের একটি ভাতা থেকে নাম বাদ গিয়েছে। তেমনই আবার শুরু হয়েছে ভেরিফিকেশন। তাই আগে ভেরিফিকেশনে পাশ করলেও এবারের ভেরিফিকেশনে আটকে গিয়েছেন অনেকে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.