Kolkata Weather Update: সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যা শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়াবে, অন্যদিকে মঙ্গলবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমতে পারে।
Kolkata Weather Update: সোমবার থেকেই উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই জারি সতর্কতা। রাজ্যের জেলায় জেলায় ঋড়-বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ, বর্ষার কেন্দ্র ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণে সরে আসবে। সোমবার থেকে গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
29
শহরের সর্বোচ্চ তাপমাত্রা
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ বা ৩ জুলাইয়ের মধ্যে এটি এই বর্ষার মরশুমের প্রথম নিম্নচাপে পরিণত হতে পারে।
39
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়ালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ হঠাৎ করেই অনেক বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গে ধস ও বন্যার বিপদ এড়াতে প্রশাসন ইতিমধ্যেই তৎপর। এই নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসতে শুরু করবে, যা সামগ্রিক আবহাওয়ার চিত্র সম্পূর্ণ বদলে দিতে পারে।
মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় একটানা ভারী বৃষ্টির কারণে যে কোনও সময় বড় বিপদ নেমে আসতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। পাহাড়ি এলাকায় একটানা ভারী বৃষ্টির কারণে যেকোনো সময় বড় বিপদ নেমে আসতে পারে।
59
শক্তিশালী ঘূর্ণাবর্ত
উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণ জলীয় বাষ্প শুষে নিয়ে দ্রুত শক্তি সঞ্চয় করছে। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী জুলাই মাসের প্রথম থেকেই বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
69
এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক
এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার — এই পাঁচটি জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
79
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
নিম্নচাপ স্থলভাগের কাছে এলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
89
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক। দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
99
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে
মঙ্গলবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে। কিন্তু ঠিক সেই সময়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। মেঘ থাকলেও বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার চাপ কমছে না। আজ আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকলেও বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.