Kolkata Weather Update: বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বর্ষার প্রথম নিম্নচাপে পরিণত হতে চলেছে, যা জুলাইয়ের শুরুতেই স্থলভাগের দিকে এগোবে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
Kolkata Weather Update: আজ দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। যা প্রায় ১০০ শতাংশে পৌঁছে যেতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ বা ৩ জুলাইয়ের মধ্যে এটি এই বর্ষার মরশুমের প্রথম নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসতে শুরু করবে, যা সামগ্রিক আবহাওয়ার চিত্র সম্পূর্ণ বদলে দিতে পারে।
28
বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত
উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণ জলীয় বাষ্প শুষে নিয়ে দ্রুত শক্তি সঞ্চয় করছে। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী জুলাই মাসের প্রথম থেকেই বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
38
দক্ষিণের জেলায় জেলায় বৃষ্টির প্রবণতা
সোমবার থেকেই দক্ষিণের জেলায় জেলায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ, বর্ষার কেন্দ্র ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণে সরে আসবে। সোমবার থেকে গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি।
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়ালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ হঠাৎ করেই অনেক বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গে ধস ও বন্যার বিপদ এড়াতে প্রশাসন ইতিমধ্যেই তৎপর। কলকাতায় রবিবারে সকাল থেকে রোদের দাপট থাকবে। দুপুরের পর আকাশ আংশিক মেঘলা হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। রবিবারও আকাশ থাকবে মেঘলা।
58
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
নিম্নচাপ স্থলভাগের কাছে এলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এর প্রভাব শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ থাকবে না, এমনকি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাও এই নিম্নচাপের কবলে পড়তে পারে।
68
পাহাড়ি এলাকায় একটানা ভারী বৃষ্টি
মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। পাহাড়ি এলাকায় একটানা ভারী বৃষ্টির কারণে যে কোনও সময় বড় বিপদ নেমে আসতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। পাহাড়ি এলাকায় একটানা ভারী বৃষ্টির কারণে যেকোনো সময় বড় বিপদ নেমে আসতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার — এই পাঁচটি জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
78
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার — এই পাঁচটি জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শুধু পাহাড়ি জেলাই নয়, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
88
আবহাওয়ার পরিবর্তন
আবহাওয়ার পরিবর্তন হবে ধাপে ধাপে। মঙ্গলবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে। কিন্তু ঠিক সেই সময়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। মেঘ থাকলেও বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার চাপ কমছে না। বরং মেঘের কারণে সূর্যের তাপ আটকে গিয়ে পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠছে। দমবন্ধ করা পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা প্রায় নেই বললেই চলে। শনিবার ও রবিবার আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকলেও বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.