
Kolkata Weather: হাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে চলেছে তাপমাত্রা। সকাল ও রাতে হালকা শীত অনুভব হলেও দুপুরে বাড়বে গরম। আগামী ২৪ ঘন্টায় ব্যাপক বদল হতে চলেছে আবহাওয়া। আপাতত শীতের আমেজ থাকলেও খুব শীঘ্রই তা বদল হতে চলেছে। আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা অনেকটা বাড়বে বলে জানা গিয়েছে। একই সঙ্গে গরম বাড়বে উত্তরবঙ্গেও।
এই সময় সকাল ও রাতে ঠান্ডা থাকছে। বেলা হলে বাড়ছে গরম। রোদের তেল ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, রোদের তেজ বাড়বে ১৪ ফেব্রুায়ির থেকে। ওই দিন থেকে বেশ গরম অনুভূত হবে বঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার থাকবে শুষ্ক আবহাওয়া। এই তিন জেলায় থাকবে কুয়াশার দাপট। এই তিন জেলায় থাকবে হালকা ঠান্ডা ভাব।
হাওয়া অফিস জানিয়াছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়া উত্তর পশ্চিম শুষ্ক হাওয়া প্রবাহিত হচ্ছে। রাজ্যে শুষ্কতা বজায় রাখছে। কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই। বর্তমানে জেলায় জেলায় নেমে গিয়েছে তাপমাত্রা। তবে খুব তাড়াতা়ড়ি বাড়বে গরম। দক্ষিণের জেলাগুলোতে এক ধাক্কায় ৩ ডিগ্রি করে বাড়তে চলেছে। বাড়বে রাতের তাপমাত্রাও।
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূ্র্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতেই আগামী সাত দিন আবহাওয়া থাকবে শুষ্ক। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা থাকলেও তা বেশি হবে না। উত্তরে চড়বে তাপমাত্রা। আগামী তিন দিন বস জেলায় বাড়বে তাপমাত্রা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা থাকবে শুষ্ক।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.