8th Pay Commission: কলকাতায় অষ্টম বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ, বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট

Published : Jul 17, 2026, 10:55 AM ISTUpdated : Jul 19, 2026, 03:14 PM IST

8th Pay Commission Kolkata Meeting: অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক শেষ, তৈরি হচ্ছে রিপোর্ট। ৫০ লক্ষ Government Employees ও ৬৯ লক্ষ পেনশনভোগীর বেতন বৃদ্ধি নির্ভর করছে Fitment Factor-এর ওপর, জেনে নিন সব আপডেট।

PREV
111
অষ্টম পে কমিশনের ঘোষণা

চলতি বছরের শুরুর দিকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ঘোষণা করা হয়েছিল অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের। তারপর থেকেই দেশজুড়ে চলছে নানা প্রস্তুতি পর্ব। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

211
দেশজুড়ে চলছে বৈঠক

কমিশন বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কর্মচারী সংগঠন, পেনশন প্রাপক ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে একের পর এক আলোচনায় বসছে। ইতিমধ্যেই কর্মচারী সংগঠনের সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মতামত ও নিজেদের চাহিদা , সমস্যার কথা তুলে ধরেছেন অষ্টম বেতন কমিশনের কাছে। আলোচনা হয়েছে একাধিক বিষয় নিয়ে।

311
কলকাতায় হয়ে গেল বৈঠক

সম্প্রতি মঙ্গলবার কলকাতাতেও অষ্টম পে কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। এই রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা নিজের সমস্যা আর তার সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের প্রয়োজনগুলি তুলে ধরেন কমিশনের প্রতিনিধিদের কাছে

411
কারা উপস্থিত ছিলেন

এই বৈঠকে কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন কর্মী সংগঠন এবং একাধিক প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছএ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে।

511
তৈরি হচ্ছে রিপোর্ট

প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে কমিশন এখন একটি বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ করছে। সেখানে কর্মীদের চাহিদা আর সমস্যার কথা তুলে ধরা হবে।

611
বেতন বৃদ্ধির ভিত্তি হবে এই রিপোর্ট

দেশজুড়ে ঘুরে তৈরি করা এই রিপোর্টের ওপর ভিত্তি করেই কর্মচারীদের বেসিক বেতন ও ভাতা বৃদ্ধির পরিমাণ চূড়ান্ত করবে কমিশন। বিশেষজ্ঞদের মতে, এই আঞ্চলিক আলোচনাগুলিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

711
রাজ্যভিত্তিক পৃথক রিপোর্ট

একাধিক সূত্রের খবর অনুযায়ী, কমিশন বিভিন্ন রাজ্য সফর করে আলাদা আলাদা রিপোর্ট তৈরি করতে পারে, যা পরে মিলিয়ে একটি চূড়ান্ত রিপোর্টে রূপ দেওয়া হবে।

811
২০২৭ সালের মধ্যে জমা পড়তে পারে রিপোর্ট

ধারণা করা হচ্ছে, চূড়ান্ত রিপোর্টটি ২০২৭ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে সরকারি তরফে এখনও কোনো স্পষ্ট আপডেট মেলেনি।

911
কতজন উপকৃত হবেন?

দেশের প্রায় ৫০ লক্ষ ১৪ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য বড় সুখবর আনতে চলেছে অষ্টম পে কমিশন।

1011
ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে ধোঁয়াশা

নয়া পে কমিশনে বেতন কতটা বাড়বে, তা মূলত নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। সপ্তম পে কমিশনে এই হার ছিল ২.৫৭। কিন্তু অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আসেনি।

1111
কোথায় কোথায় বৈঠক?

কলকাতার আগে অষ্টম বেতন কমিশন দিল্লি, হায়দরাবাদ এবং লখনউয়ের মতো শহরগুলিতেও বৈঠকে বসেছিল। সেই সমস্ত বৈঠকেও কর্মচারী ও পেনশনভোগীদের প্রতিনিধিরা কমিশনের সামনে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেছিলেন, ফলে দেশজুড়ে এই ইস্যুতে একটি সমন্বিত প্রতিক্রিয়া উঠে আসছে বলেই মনে করা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories