Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?

Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?

Arup Dey   | ANI
Published : May 21, 2026, 06:38 PM IST

Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি বিতর্কের জেরে কলকাতা পুরসভায় চরম শোরগোল। চাপের মুখে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করলেন ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস। ইস্তফার নেপথ্যে আসল রহস্য কী?

Abhishek Banerjee House Controversy: অভিষেকের ‘বেআইনি’ বাড়ি বিতর্ক: ক্ষোভে ইস্তফা ফিরহাদ-ঘনিষ্ঠ নেত্রীর, তুঙ্গে রাজনৈতিক শোরগোল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন রহস্যে এবার যোগ হলো এক নাটকীয় ইস্তফা। দক্ষিণ কলকাতার ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের আচমকা পদত্যাগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ এই নেত্রীর ইস্তফার নেপথ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ‘বেআইনি’ বাড়ি জড়িয়ে রয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যে বরোর প্রধান হিসেবে দেবলীনা দায়িত্ব সামলাচ্ছিলেন, সেখানেই এই বিতর্কিত বাড়িটি অবস্থিত বলে খবর।

ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন দেবলীনা বিশ্বাস। তিনি স্পষ্ট জানান, দলের ভেতরের একাংশের চরম ‘চাপের মুখে’ পড়েই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে কোনো অন্যায়ের কাছে তিনি মাথা নত করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

পঞ্চায়েত ও পুরভোটের আগে কলকাতা পুরসভার অন্দরে এই ক্ষোভ এবং ফিরহাদ-ঘনিষ্ঠ নেত্রীর দলবিরোধী সুর শাসক শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ইস্তফার পেছনে আসল রহস্য কী, তা নিয়ে এখন তোলপাড় রাজপথ থেকে সোশ‍্যাল মিডিয়া।

06:15Rudranil Ghosh: বিধানসভায় প্রথম ভাষণেই বিস্ফোরণ! কবিতা থেকে বিস্ফোরক অভিযোগ! বিধানসভায় কী বললেন রুদ্রনীল?
12:38CM Suvendu on Taratala: গ্রেফতার হবেন ফিরহাদ? বিধানসভায় নথি দেখিয়ে ফিরহাদের পর্দাফাঁস করলেন মুখ্যমন্ত্রী!
16:33Taratala Tragedy: মৃত ৯, আহত ২০! বিরাট ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর! কী বললেন?
18:00Taratala Accident: মৃত ৯, উদ্ধার ২৯, তারাতলা দুর্ঘটনার নেপথ্যে কী? মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ইঙ্গিত
10:06CM Suvendu: 'বিকাশ তো হবেই, সাথে সব পাপের হিসাবও হবে' বিধানসভায় মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
08:35Suvendu Adhikari: 'একটা চোরকেও ছাড়ব না' ভরা বিধানসভায় অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু
08:55Chandana Bauri: চড়াম-চড়াম জবাবে বিধানসভায় চন্দনা বাউরির ভাষণ শুনে মুগ্ধ সবাই, Viral ভিডিও
16:18Agnimitra Paul: অভিযোগ পেয়েই রবীন্দ্র সরোবরে মন্ত্রী অগ্নিমিত্রা, তারপর যা ঘটল...দেখুন!
11:47Suvendu Adhikari: 'পাঠান-মুঘলদের নাম রাখব না' বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কেন? দেখুন
18:46Kunal Ghosh: প্রথমবার বিধানসভায় ভাষণ শুরু করতেই কুণালকে চেপে ধরল বিজেপি, 'চোর চোর' স্লোগানে চরম উত্তেজনা!
Read more