Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কতটা অংশ অবৈধ, স্ট্যাটাস রিপোর্ট তলব হাইকোর্টের

Published : Jun 04, 2026, 11:42 AM IST
TMC MP Abhishek Banerjee speaks during a meeting with the party's MLAs

সংক্ষিপ্ত

Cal HC on Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কতটা অংশ অবৈধ ভাবে নির্মিত হয়েছে? বিস্তারিত তথ্য জানতে চেয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Cal HC on Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তি এবং লিপস অ্যান্ড বাউন্ডসের বাড়ির বেশ কিছু অংশ অবৈধ বলে দাবি করে নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুরনিগম। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা কালীঘাটের বাড়িতেও নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেই নোটিশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা ও মা।

কী বলছে আদালত?

সেই মামলাতে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দে নির্দেশ দিয়েছেন, বাড়ির কোথায় বিচ্যুতি রয়েছে, কোন অংশটা বেআইনি বা আপত্তি উঠেছে, বাড়ির কতটা অংশ জুড়ে সমস্যা রয়েছে, সেই সমস্ত তথ্য আগামী সাত দিনের মধ্যে আদালতে জানাতে হবে কলকাতা পুরনিগমকে। 

বাড়ির কতটা অংশ অবৈধ, তা জেনে নিয়ে, আগামী দুই সপ্তাহের মধ্যে তার জবাব দিতে হবে সম্পত্তির মালিককে। চার সপ্তাহ পর আবারও এই মামলার শুনানি। তবে এর মধ্যে বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ চালিয়ে যেতে পারবে পুরনিগম- পর্যবেক্ষণে জানিয়ে দিলেন বিচারপতি স্মিতা দাস দে।

প্রসঙ্গত, রাজ্যে পালা বদল হতেই চলছে বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার নীতি। ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ ভাবে নির্মিত। এই দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। 

সম্প্রতি কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ পাঠিয়ে দাবি করা হয়, বাড়ির বেশ কিছু অংশ বেআইনি। ওই বেআইনি অংশ ভেঙে ফেলা হবে। পুরসভার বাড়ির বেআইনি অংশ ভাঙ্গার নোটিশ খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের বাবা ও মা। তাঁদের দাবি, বৈধভাবে নির্মিত বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ভেঙে ফেলার নোটিশ দিয়েছে পুরসভা।  বুধবার কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চে এই মামলার শুনানি হয়।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। গত শনিবার অভিষেক জানান, পুরসভা যে নোটিশ দিয়ে গিয়েছে, তাকে বেআইনি অংশ কোথায়, কী ব্রিফ, তার অ্যাটাচমেন্ট কিছু দেওয়া হয়নি। তিনি লিখিতভাবে যা জানাবার জানিয়ে দিয়েছেন বলেও জানান।

অপরদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসকেও নোটিশ পাঠিয়েছিল পুরসভা। পুরসভার ৪০১ ধারায় নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির কাগজ জমা দিতে বলা হয়। অভিযোগ, কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Calcutta High Court: কোথায় রয়েছেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন? কড়া নির্দেশ আদালতের
Duty Hours: অফিসে ঢুকতে হবে সকাল ১০টার মধ্যে, না ঢুকলে…! সরকারি কর্মীদের নয়া নির্দেশিকা নবান্নর