Abhishek Banerjee: বুধে ফের তলব, তার আগে ৪৮ ঘন্টা সময় চেয়ে পুলিশকে ই-মেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Published : Oct 13, 2026, 08:15 AM IST
Abhishek Banerjee Asserts TMC is the Only Party to Defeat BJP in Bengal

সংক্ষিপ্ত

Abhishek Banerjee: বারবার হাজিরা এড়াচ্ছেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের পুলিশের কাছে সময় চেয়ে শেক্সপিয়র সরণি থানায় ইমেল তৃণমূল সাংসদের। কেন ফের ইমেল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় তাকে তলব করে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকাল ১০টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। তবে নির্ধারিত সময়ের আগেই পুলিশকে ই মেল করে ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।

কেন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব কলকাতা পুলিশের শেক্সপিয়র সরণি থানার? 

গত ২৭ অগাস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ওই ঘটনায় পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানায় তিনটি মামলা দায়ের হয়। প্রথম দফায় ১৩ জনকে গ্রেফতারও করা হয়েছিল।

সূত্রের খবর পুরসভার দায়ের করা একটি মামলার তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণে রবিবার কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দেয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকাল ১০টার মধ্যে তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু হাজিরার নির্ধারিত সময়ের আগেই ই মেল মারফত ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেন তিনি।

গত ৭ অক্টোবর একই ঘটনায় নোটিস দিতে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তবে সেদিন তিনি বাড়িতে না থাকায় নোটিস দেওয়া সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। পরে রবিবার ফের তাঁর বাড়িতে গিয়ে নোটিস দেওয়া হয়। এবার সেই নোটিসের পরিপ্রেক্ষিতেই পুলিশের কাছে ৪৮ ঘণ্টা সময় চাইলেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, থানায় হাজরা না দিয়ে ইমেইল মারফত ৪৮ ঘন্টা সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শেক্সপিয়ার সরণি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কালীঘাটের বাড়িতে গিয়ে ফের নোটিশ দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কে । সূত্রের খবর ১৪ ই অক্টোবর তলব করা হয়েছে তাকে । অভিষেকের চাওয়া অতিরিক্ত সময়ের বিষয়ে পুলিশ কী সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই নজর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
WB Municipal Election: পুরভোট শুরুর আগেই VVPAT সংকট! আদালতের দ্বারস্থ নির্বাচন কমিশন