Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতনে' পুলিশ, তুঙ্গে রাজনৈতিক তরজা

Published : May 25, 2026, 04:31 PM ISTUpdated : May 25, 2026, 05:45 PM IST
TMC leader Abhishek Banerjee. (File Photo/ANI)

সংক্ষিপ্ত

Abhishek Banerjee:  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের দল। কী কারণে তার বাড়িতে এত সংখ্যক পুলিশ? কী বলছে লালবাজার ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Abhishek Banerjee: তৃণমূলের সর্বভারীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনে পুলিশ। সোমবার দুপুরবেলা আচমকা হরিশচন্দ্র স্ট্রিটের বাড়িতে ঢোকেন কয়েকজন উর্দিধারী এবং সাধারণ পোশাকের পুলিশ। তবে কী কারণে শান্তিনিকেতনে পুলিশ গেলো সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে কলকাতা পুলিশ প্রবেশের কিছুক্ষণের মধ্যে একজন পুলিশ কর্মীকে বাড়ির ভিতর থেকে কম্পিউটারের মনিটর নিয়ে বের হতেও দেখা যায়। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলো পুলিশ। বের করে নিয়ে যাওয়া হল অতিরিক্ত নিরাপত্তার জন্য রাখা পুলিশের সিসিটিভি মনিটর সহ বিভিন্ন ইকুইপমেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। 188A হরিশ মুখার্জি রোডের বাড়িতে পুলিশ। সুরক্ষা সংক্রান্ত সরঞ্জাম নিতে এসেছিলেন, খবর লালবাজার সূত্র। মনিটর নিয়ে বেরিয়ে গেলেন নিরাপত্তা আধিকারিকেরা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ধাপে ধাপে প্রত্যাহার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। আগে জেড প্লাস নিরাপত্তা পেতেন তৃণমূল সাংসদ। বর্তমানে সাংসদ হিসেবে যতটুকু নিরাপত্তা পাওয়ার দরকার ঠিক ততটাই নিরাপত্তা পান তিনি। শুধু তাই নয়, অভিষেকের দু’টি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে জোড়া নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। দু’টি নোটিসের প্রথমটি পাঠানো হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। দ্বিতীয় নোটিসটি লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নামে গিয়েছে, যার পরিচিতি অভিষেকের সংস্থা হিসাবে। নোটিসে উল্লেখ করা হয়েছে, কলকাতা পুর আইন, ১৯৮০-এর ৪০০(১) ধারার কথা। ওই ধারা অনুযায়ী, কোনও বাড়ি বা নির্মাণের প্ল্যান-বহির্ভূত অবৈধ অংশ ভাঙার বা কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারেন পুর কমিশনার। তবে ভাঙার আগে ওই সম্পত্তির সংশ্লিষ্ট মালিককে পুরসভার নোটিস পাঠাতে হয়।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Yuva Shakti: যুবশক্তি প্রকল্পের পোর্টাল চালু, দেখুন লিঙ্ক, ৩০০০ টাকা কবে থেকে দেবে?
কেন্দ্রের বড় প্রকল্প এবার বাংলায়, প্রতি মাসে মিলবে ১৫ হাজার টাকা! কারা আবেদন করতে পারবেন?