Abhishek Banerjee: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের কী অবস্থা? ঠিক কী অভিযোগ উঠেছে ওই পার্টি অফিস ঘিরে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
প্রায় রাত ৯টা নাগাদ পুলিশ তাঁর বাড়িতে যায় এবং হাজিরার নোটিস দেয়। ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশের কাজে বাধা, পুলিশ ও পুরসভার কর্মীদের মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে মোট তিনটি FIR দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে দু টি FIR এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
35
মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় তাঁর হাজিরা দেওয়ার কথা। তবে এখন দেখার প্রতিবারই সমন পেয়ে হাজিরা দিয়েছেন অভিষেক। এবার কী করেন তিনি!
ফের বিতর্কে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস। জোর করে দখল করে রাখার অভিযোগ মালিক পক্ষের। ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকের সঙ্গে চুক্তি হয় তৃণমূল যুব কংগ্রেসের। বাড়ির মালিক রমা দেবী গোয়েঙ্কা, দাবি আইনজীবীর।
55
প্রভাব খাটিয়ে জায়গা দখল করে রাখার অভিযোগ
চুক্তি লিজে যে যে শর্ত ছিল তা মানা হয়নি বলে অভিযোগ। প্রভাব খাটিয়ে জোর করে দুটো ফ্লোর দখল করার অভিযোগ৷ মালিকের তরফ থেকে সিসির জন্য বারবার বলা হয়। অভিযোগ সিসি ছাড়ায় প্রভাব খাটিয়ে দখল করে রাখা হয়েছিল দুটো ফ্লোর। জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী সই করেন চুক্তিতে। বাড়ির মালিককে না জানিয়েই লাগান হয় বিল বোর্ড।