Weather News: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। ১৮ দিনে তৈরি হতে চলেছে চতুর্থ নিম্নচাপ। বুধবার থেকেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় বদল, বৃষ্টির পূর্বাভাস ও বিস্তারিত আপডেট জানুন।
আবার নিম্নচাপ। বঙ্গোপসাগরে ১৮ দিনে চতুর্থ নিম্নচাপ। সোম মঙ্গল সাময়িক বৃষ্টি বিরতির পর বুধবার থেকে হাওয়া বদল কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গের। সোমবার ও মঙ্গলবার যে ভ্যাপসা গরম ছিল তা বুধবার থেকে উধাও হয়ে যাবে। বৃষ্টি বাড়বে গোটা বঙ্গেই।
28
নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু
বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে বুধবার বিকেলের পর প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত আগামী বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ তৈরি করতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। তাতেই কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়়বে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
38
কাল থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল
বুধবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদল। সোম মঙ্গলবারের চড়া রোদ গায়েব হবে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে দুই এক পশলা ভারী বৃষ্টির সর্তকতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এবং কলকাতা জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ চলতে সপ্তাহে টানা তিন দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য
58
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। বজ্র বিদ্যুত সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে চলতে থাকবে।
শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও অনেকটা বাড়বে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি। এইসব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।
78
কলকাতায় বৃষ্টি
কলকাতায় আপাতত আজ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নগণ্য। বুধবার দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবারে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। চার দিন পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
88
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামিকাল কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮০ থেকে ৯৪ শতাংশ।