Bengal Election: 'তৃণমূল শেষ, এবার দক্ষিণ ২৪ পরগনার সব দুর্গ ভাঙবে মানুষ'! বিরাট দাবি শমীক ভট্টাচার্যের

Bengal Election: 'তৃণমূল শেষ, এবার দক্ষিণ ২৪ পরগনার সব দুর্গ ভাঙবে মানুষ'! বিরাট দাবি শমীক ভট্টাচার্যের

Arup Dey   | ANI
Published : Apr 28, 2026, 01:56 PM IST

Bengal Election: বাংলায় কি এবার সত্যিই বড় রদবদল? দ্বিতীয় দফার ভোটের আগেই তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন শমীক ভট্টাচার্য। দক্ষিণ ২৪ পরগনার দুর্গ ভাঙা থেকে ডাবল ইঞ্জিন সরকার—বিস্ফোরক সব দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। জানুন বিস্তারিত।

Bengal Election: দ্বিতীয় দফার আগে শমীকের হুঙ্কার: ‘তৃণমূলের বিদায় নিশ্চিত, ভাঙবে দক্ষিণ ২৪ পরগনার দুর্গ’

প্রথম দফার ভোট মিটতেই বাংলায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, রাজ্যের মানুষের শরীরী ভাষা বলে দিচ্ছে তাঁরা পরিবর্তন চাইছেন। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, 'এবার শুধু সরকার নয়, গোটা তৃণমূল দলটাই চলে যাচ্ছে। চতুর্থবারের জন্য তৃণমূলের ফেরার কোনো সম্ভাবনা নেই।

রক্তপাতহীন ভোট ও পরিবর্তনের ইঙ্গিত প্রথম দফার নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই প্রথমবার বাংলায় রক্তপাতহীন ভোট দেখল মানুষ। তাঁর মতে, মানুষ এখন আধিপত্যবাদ থেকে মুক্তি চায়। মানুষের এই স্বতঃস্ফূর্ততা অভাবনীয়। শমীকের কথায়, ‘মানুষ পরিত্রাণ চাইছে, আর সেই পথেই বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গঠন হতে চলেছে।’

নজরে দক্ষিণ ২৪ পরগনা দ্বিতীয় দফার ভোটের আগে শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার মতো তৃণমূলের শক্ত ঘাঁটি বা ‘দুর্গ’গুলো ধসে যাবে। সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে এবং শোষণের বিরুদ্ধে রায় দিতে প্রস্তুত। এক ‘অপ্রত্যাশিত’ ফলাফলের জন্য রাজ্যবাসীকে অপেক্ষা করতে বলেছেন এই বিজেপি নেতা।

তৃণমূলের বিদায় নিশ্চিত? নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে শমীক ভট্টাচার্যের এই আত্মবিশ্বাসী বার্তা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপির এই আক্রমণাত্মক মেজাজ ভোটারদের ওপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

08:27Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
18:03TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!
13:28Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
08:04Congress on BJP: 'মিলনের সঙ্গে শুভেন্দুও ছিলেন', নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক শুভঙ্কর
20:44Kunal Ghosh: 'বেইমান, বকলেস পরা...একটা...' ফের ঝাঁঝিয়ে উঠলেন কুণাল! ঠিক কী বললেন?
14:25Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
11:48Maoist Leader Arrest: কে এই অসীম মণ্ডল ওরফে আকাশ? ১৫ বছর পর কীভাবে পুলিশের জালে? সাংবাদিক বৈঠকে কী বললেন CP?
06:32Annapurna Yojana: 'যারা বাকি আছেন, তাদের...' এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন?
10:07Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢুকছে ৩০০০! অন্নপূর্ণা দিবসে টাকা নিয়ে এল বড় আপডেট, কারা পেলেন, বাকিরা কবে পাবেন?
08:28Sumit Roy Arrest: কান টানা হয়েছে এবার মাথা আসবে, অভিষেকের PA সুমিতের গ্রেফতারিতে হুঙ্কার সুকান্তর
Read more