Kolkata Weather: কাঠফাটা রোদে পুড়ছে বাংলা! এই জেলাগুলিতে কাল থেকে শুরু বৃষ্টি?

Published : Apr 20, 2026, 05:31 PM IST

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আরও তীব্র হতে চলেছে। বাড়বে অস্বস্তিকর গরম। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিনে আবহাওয়ার এই বৈপরীত্য আরও বাড়বে।

PREV
18

বৈশাখ মাস পড়তেই খেল দেখাচ্ছে আবহাওয়া। সমানে তাপমাত্রা বাড়ছে। ‘হট অ্যান্ড হিউমিড কন্ডিশন’ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি আরও বাড়বে। একইসাথে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

28
কলকাতায় ভ্যাপসা গরম চলবে। এখানে তাপমাত্রার চেয়েও বেশি ভোগাবে আর্দ্রতা। আগামী দিনে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বিকেলের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও, মোটের উপর আবহাওয়া শুষ্ক ও চটচটে থাকবে। প্রশাসন দুপুরের দিকে বাইরে বেরোতে বারণ করেছে।
38

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত তাপমাত্রা চরমে থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। সোমবার মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সামান্য বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানের মত জেলাগুলিতে। 

48

এরপর মঙ্গলবার ও বুধবার শুষ্ক থাকবে ওয়েদার। শুষ্ক আবহাওয়ায় ভ্যাপসা গরম বাড়বে।দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে—যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে—তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

58

ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। আবার কিছু জায়গায় ৪০ ডিগ্রিও ছাড়িয়েছে তাপমাত্রার গন্ডি। 

68

আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের দু’দিনে তাপমাত্রার বিশেষ হবে না।

78

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে গরম ও অস্বস্তি চরমে থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। গরমের কারণে সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

88

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও মালদা এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories