
Bharosa Card Scheme: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানুয়ারি থেকে কারা মাসে মাসে ভাতা পাবেন, কারা পাবেন না এবং অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ক্ষেত্রে কী নিয়ম, জানুন বিস্তারিত।
Bharosa Card Scheme: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ভাতা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের বৈঠক থেকে তিনি জানান, ‘যুবসাথী’ প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে ‘ভরসা’। আগামী জানুয়ারি মাস থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানো শুরু হবে।
তবে এই প্রকল্পে রয়েছে বিশেষ শর্ত। যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার অধীনে মাসে ৩ হাজার টাকা পাচ্ছেন, তাঁরা নতুন এই ভাতা পাবেন না। পাশাপাশি, একটি পরিবার থেকে সর্বোচ্চ দু’জন এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারা ভাতার যোগ্য হবেন, তা নিয়ে এখন আগ্রহ বাড়ছে বেকার যুবক-যুবতীদের মধ্যে।