যুবশক্তির টাকা পাওয়া নিয়ে নয়া শর্ত বাজেটে! এঁরা পাবেন না বেকার ভাতা! বড় সিদ্ধান্ত সরকারের

Published : Jun 22, 2026, 06:23 PM IST

পশ্চিমবঙ্গের বাজেট ২০২৬-এ বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী অক্টোবর মাস থেকে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প। তবে সবাই এর সুবিধা পাবেন না। নয়া শর্ত চাপানো হল বাজেটে!

PREV
18

ছাব্বিশের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির তরফে বাংলার যুবদের ৩০০০ টাকা করে মাসিক ভাতা (Yuva Shakti Scheme) দেওয়ার প্রতিশ্রুতি মিলেছিল।

28

তবে সময়ের সাথে সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হলেও এতদিন যুবশক্তি প্রকল্প নিয়ে কোনও ঘোষণাই করছিল না রাজ্য। তবে সোমবার মিটল সেই অপেক্ষা।

38

পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়ে দিলেন, আগামী অক্টোবর মাস থেকে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প। তবে সবাই এই প্রকল্প থেকে ৩০০০ টাকা পাবেন না।

48

সবাই পাবেন না বেকার ভাতার ৩০০০ টাকা

সোমবার, বাজেট পেশ করতে গিয়ে যুবশক্তি প্রকল্প নিয়ে বড় প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন, রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন, রাজ্যের মেধাবী ছেলেমেয়েদের জন্য সরকার যে যুবশক্তি প্রকল্পের আওতায় মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তা আগামী অক্টোবর থেকেই শুরু হবে। এই মাস থেকেই রাজ্যের যুবক-যুবতীরা যুব শক্তি প্রকল্পের নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন।

58

এখন প্রশ্ন, সকলেই কি এই প্রকল্পের সুবিধা পাবেন? রাজ্য সরকারের তরফে খুব পরিস্কার ভাবে জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় সরকারের মাসিক সহায়তা পাবেন। তবে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে না সমান অর্থ।

68

অর্থমন্ত্রীর পাশাপাশি বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারও জানিয়ে দিয়েছেন, অক্টোবর থেকে গ্রাজুয়েট পাস করেছেন এমন শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা মাসে ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন।

78

তাহলে যাঁরা উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিংবা গ্রাজুয়েশন পর্যন্ত পড়েননি তাঁরা কি এই প্রকল্পের সুবিধা পাবেন না? মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, গ্র্যাজুয়েট অথচ বেকার এমন যুবক-যুবতীরা ৩০০০ টাকা করে পেলেও অন্যান্যরা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটরা যুবশক্তি প্রকল্প থেকে মাসে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন।

88

এই অর্থ পৌঁছে যাবে যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এক্ষেত্রে শর্ত হল, আবেদনকারীর পারিবারিক আয় বছরে ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে। একই সাথে কর প্রদান করা বা অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে বেকার ভাতা মিলবে না।

Read more Photos on
click me!

Recommended Stories