Jhalmuri: 'এবার ঝালমুড়ির ঝালে দিদি জ্বলুক'! ব্রিগেডে বিজেপি সমর্থকদের ঝালমুড়ি চর্চা তুঙ্গে

Published : May 09, 2026, 11:07 AM IST
 Jhalmuri

সংক্ষিপ্ত

BJP Government: ভোট প্রচারে নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়েছিলেন। তারপর থেকেই বাংলার রাজনীতিতে রীতিমত ঝড় তুলেছিল ঝালমুড়ি। বঙ্গের সীমানা অতিক্রম করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও চর্চা শুরু হয়েছিল ঝালমুড়ি নিয়ে। 

ভোট প্রচারে নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়েছিলেন। তারপর থেকেই বাংলার রাজনীতিতে রীতিমত ঝড় তুলেছিল ঝালমুড়ি। বঙ্গের সীমানা অতিক্রম করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও চর্চা শুরু হয়েছিল ঝালমুড়ি নিয়ে। এবার ব্রিগেডে বিজেপির প্রথম গঠন হচ্ছে পশ্চিমবঙ্গে। আর সেই অনুষ্ঠানেই দেদার বিলি হচ্ছে ঝালমুড়ি। ঝালমুড়ি খেয়েই সেলিব্রেশনের মুডে রয়েছেন বিজেপি কর্মীরা।

বিজেপি কর্মীদের কথায়, প্রচারে এসে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন। এবার আমরাও ঝালমুড়ি খাচ্ছি। এক বিজেপি কর্মী জানিয়েছেন, ঝালমুড়ি খেয়ে তাঁরা খুব আনন্দ পাচ্ছেন। মমতার উদ্দেশ্যে বিজেপি কর্মীদের বার্তা ,'এবার ঝালমুড়ির ঝালে দিদি জ্বলুক' । কীলাঘাটেও ঝালমুড়ি পাঠানো হবে বলে জানিয়েছেন এক বিজেপি কর্মী।

বিগ্রেডে এবার সম্পূর্ণ অন্য মেজাজে। শুধুমাত্র ঝালমুড়ি বা রসগোল্লা বিলি হচ্ছে এমনটা নয়। ব্রিগেড থেকে বারবার উঠছে জয়শ্রীরাম স্লোগান। আজ রবীন্দ্রজয়ন্তী। সেই উপলক্ষ্যে রবীন্দ্রনাথের মূর্তি রাখা হয়েছে রীতিমত সাজিয়ে। ঝালমুড়ির সঙ্গে সীতাভোগ, মিহিদানার স্টলও রয়েছে।

ব্রিগেডে চাঁদের হাট

ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে রীতিমত চাঁদের হাট। উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, মিঠুন চক্রবর্তী। বিজেপি শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। রয়েছেন রাজনাথ সিং, নীতিন নবীন, স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রীর সঙ্গেই ব্রিগেডে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য। আর কিছুক্ষণের মধ্যেই শুরু  হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। জাতীয় স্তরে বিজেপির  প্রথম সারির নেতারা উপস্থিত হয়েছেন  শপথ গ্রহণ অনুষ্ঠানে। উপস্থিত রয়েছেন বিভিন্ন মঠ ও আখড়ার সন্ন্যাসীরা। মঞ্চে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তিনিও জয়ী হয়েছেন। ১২ মে অসমে শপথ  অনুষ্ঠান। শুভেন্দু ও তাঁর মন্ত্রিসভা আজ শপথ নেবে। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিজেপির হাত ধরে নস্ট্যালজিয়া কাটিয়ে ফের ছন্দে ফিরছে মহাকরণ, রাইটার্সের অলিতে গলিতে লুকিয়ে ইতিহাস
BJP Government: 'মানুষের রায়ে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হল', বিজেপি সরকার নিয়ে বললেন দিলীপ ঘোষ