Cal HC On TMCP: মেয়ো রোডে নয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনে একগুচ্ছ শর্ত বাঁধলো আদালত

Published : Aug 27, 2026, 09:58 AM IST
tmcp foundation day event dispute kalighat trinamool calcutta high court bsm

সংক্ষিপ্ত

Cal HC On TMCP: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোথায় হবে সভা দুইভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসকে একগুচ্ছ শর্ত কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Cal HC On TMCP: আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে সভা করার অনুমতি পেল না কালীঘাট তৃণমূল কিংবা বিক্ষুব্ধ ঋতব্রত শিবির কোনও পক্ষই। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত শিবিরকে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে শর্তসাপেক্ষে কর্মসূচি পালন করতে হবে। আদালতের শুনানিতে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, "একযোগে ব্রিগেডের ময়দানে আপনারা অনুষ্ঠান করুন। দশ হাজার জনের জমায়েতের অনুমতি দেব।"

হাইকোর্টের বেঁধে দেওয়া শর্তগুলি হলো:- 

জমায়েতের সীমা: উভয় পক্ষের অনুষ্ঠানেই সর্বোচ্চ ১,৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না।

নির্দিষ্ট সময়সীমা: সভা শেষ করতে হবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টের মধ্যে।

স্বেচ্ছাসেবক তালিকা: বুধবারের মধ্যে দুই পক্ষকেই নিজেদের ২০ জন করে স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর স্থানীয় পুলিশের কাছে জমা দিতে হবে।

যান চলাচল: কর্মসূচির দিন শহরের স্বাভাবিক যান চলাচল যাতে ব্যাহত না হয়, তা আয়োজকদের নিশ্চিত করতে হবে।

নিরাপত্তা ব্যবস্থা: অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা অশান্তি না ঘটে, তার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে।

উল্লেখ্য, অতীতে ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ সমাবেশের মতো টিএমসিপির প্রতিষ্ঠা দিবসও মেয়ো রোডে পালিত হয়ে আসছিল। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল দুই ভাগে বিভক্ত হয় । দুই পক্ষই টিএমসিপির প্রতিষ্ঠা দিবস মেয়ো রোডে সভার জন্য আবেদন জানায়। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়ায় হাইকোর্টে। আদালতের নির্দেশের পর উভয় শিবিরই নিজেদের নতুন সভাস্থল পরিদর্শন শুরু করলেও হাতে মাত্র এক দিন সময় থাকায় সভার প্রস্তুতি এখনও চোখে পড়ল না দু জায়গাতেই ।

প্রসঙ্গত, ২৮ অগাস্ট অর্থাৎ শুক্রবার টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে জোর নাটক শুরু হয়েছে। মেয়ো রোডে গান্ধী-মূর্তির পাদদেশ টিএমসিপি-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার জন্য পুলিশের কাছে আবেদন করেছিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। কিন্তু কোনও পক্ষকেই সেখানে কর্মসূচি করার অনুমতি দেয়নি পুলিশ। তাই মেয়ো রোডে গান্ধী-মূর্তির পাদদেশ টিএমসিপি-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Nepal Flood Update: নেপালে আটকে পড়া বাঙালিদের পাশে শুভেন্দু অধিকারী, চালু রাজ্য সরকারের হেল্পলাইন
Nepal Flash Flood Uopdate: ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপাল, নিখোঁজ কলকাতার ৩২ জন পর্যটক