৪৬তম বইমেলার উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী বছর দিল্লিতে হবে বাংলার বইমেলা। রাজ্যের প্রত্যেকটি জেলা সেখানে স্টল দেবে আরও জানান তিনি ।
৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম নির্ধারিত জায়গায় বসল বইমেলা। সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রালপার্কের বইমেলা প্রঙ্গনই হল বইমেলার জন্য নির্ধারিত স্থান। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন অন্যান্য রাজ্য থেকেও দর্শকরা এসেছে। যা বইমেলার পক্ষ খুব ভাল। পাশাপাশি ছোট প্রকাশনী সংস্থাগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন মমতা। এদিন বইমেলাতে মমতা বলেন এবার থেকে দিল্লিতেও হবে বইমেলা। রাজ্যের প্রত্যেকটি জেলা সেখানে স্টল দেবে।