শুভেন্দু অধিকারীর পিএকে গুলি করে খুনের ঘটনায় এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, ‘’যারা বলছে হিংসা হচ্ছে, তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। কালকে বলেছি এগুলো যদি না থামে, তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। এরকম পরিস্থিতি নেওয়া হোক। বিজিবি সারা ভারতবর্ষে রাজ করছে। প্রতিটি নির্বাচনে জিতছে কোথাও কোন মারধর লুট করে না বিজেপি। ১৫ বছর ধরে আমরা অত্যাচার সহ্য করেছি, মানুষের মধ্যে খুব ছিল সেটা বেরিয়ে এসেছে। অত্যাচার চলবে না।''
25
হিংসার সংস্কৃত়ি বন্ধের বার্তা
তিনি বলেন, ‘’গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখা প্রয়োজন যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত। তিনি জীবনে কোন সফলভাবে কিছু করেননি। কত ইলেকশনের পর বলেছেন তিন দিন আমি ছিলাম না। এখন কি বলবেন? চিরদিনের জন্য তো আপনি চলে যাবেন। মানুষের সুরক্ষা কে দেবে! এই যে গুন্ডাদের নিয়ে আসছেন রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফল সকলকে ভুগতে হচ্ছে।''
35
এন্টালিতে কুপিয়ে খুন নিয়েও সরব দিলীপ
দিলীপ ঘোষ বলেন, ‘’যত বদমাইশ অ্যান্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে। একটা গ্রুপ খাচ্ছিল, অন্যদের দিচ্ছিল না। তারা এবার প্রতিশোধ নিচ্ছে। অফিস দখল করা থেকে শুরু করে দোকানপাট লুট করা এটা তৃণমূলের ভেতরের ব্যাপার বাইরে আসছে।। এর মধ্যে বিজেপির কোন যোগ নেই তাই পুলিশকে কড়া ভাবে এর ব্যবস্থা নেওয়া উচিত।''
বসিরহাটেও গুলি! সর্বত্র কোথাও গুলি চলছে, কোথাও লুটপাট হচ্ছে। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন যে, ‘’এসব বন্ধ করতে হবে। যতক্ষণ না আমাদের সরকার গঠন হচ্ছে ততক্ষণ আমাদের কিছু করার নেই। পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে তাদের দেখা উচিত যেন গন্ডগোল না হয়। কিছু জায়গা কিছু লোক আছে যারা সব ব্যাপারে সুযোগ নেয়। লুটপাট করে ভয় দেখায়। তারা এবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে।''
55
তৃণমূলিদের জন্য বন্ধ বিজেপির দরজা
‘’আমরা কঠোরভাবে দরজা বন্ধ রেখেছি। আমাদের নেতাদের বলছি এদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। কোন আন্টি সোশ্যাল যাতে পার্টিতে না ঢুকতে পারে। কেউ ঢোকালে তার ওপর হিসাব হবে। গতবার অনেকেই ঢুকিয়েছিলেন এবার যেন না হয়। আমরা কিন্তু কড়া নজর রেখেছি। প্রশাসন বলে কিছু ছিল! পুলিশ বন্ধুরা খোলা হাত পেয়েছেন, আপনাদের হাত কেউ বেঁধে রাখেনি। আপনারা কিন্তু এদের হাত আটকান। না হলে কিন্তু ঘটনা অন্যদিকে চলে যাবে।''