
Dilip Ghosh News: সামনেই উৎসবের মরশুম। শুরু হয়ে যাবে দুর্গাপুজো। তার আগে বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্করের একটি মন্তব্য ঘিরে ছড়িয়েছে তরজা। তিনি বলেছেন, ''প্রত্যোক পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রাখা বাধ্যতামূলক।'' তার এই বক্তব্য ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। যা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি।
কোন কোন কার্যকর্তা বলেছে লোকে জানতে চেয়েছে সেই জন্য আমি মিডিয়াতে বাইটও দিয়েছি। মুখ্যমন্ত্রী বা সরকার এমন কোন কথা বলেনি। সরকার অনুদান দিচ্ছে বলে সরকার কব্জা করে নেবে এমন নয়।
এখন উনার দিল্লি যাওয়ার প্রয়োজন আছে, কারণ এখানে এখন আর কিছু নেই। যখন ওনারা ডাকছিলেন তখন যাননি। এখন উনি ডাকছেন, দেখা যাক কি হয়।
করে দেখে নিন, কোথায় কি আছে। আমরাও চাইছি বিরোধী শক্তি একটা শক্তিশালী হোক যাতে সরকারকে ঠিক রাস্তায় নিয়ে যেতে পারে।
চর্চা হচ্ছিল পরিবর্তন হবে। আমাদের পার্টির ও ভূমিকা পাল্টেছে। আমরা ক্ষমতায় এসে গেছি। আমাদের কর্মীদের মধ্যে নেতাদের মধ্যেও সেই দায়িত্ববোধ আসুক যাতে প্রশাসনের কাজ ঠিকমতো হয়। মানুষকে সরকারের সাথে যুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পার্টির একটা বড় ভূমিকা আছে।
প্রস্তুতি চলছে। ভারতীয় জনতা পার্টি সব জন্যই প্রস্তুত থাকে। ইলেকশন আগে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। এখন সেই ইলেকশন হবে সাধারণ মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি ঠিক করবে। পুরো ভোটে বিজেপির সঙ্গে এন সি পি আইয়ের এক জোট হয়ে লড়ার সম্ভাবনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন যে, ‘’অপেক্ষা করুন দেখুন কে কোন দিকে যায়।''