
দুর্গাপুজো আসতে প্রায় ৩ মাস। তার আগেই প্রতিমা বিসর্জন নিয়ে নয়া নির্দেশ জারি করল সরকার। বাগবাজার থেকে গোয়ালিয়র ঘাটে প্রতিমা বিসর্জন নিয়ে জারি করল নয়া বিজ্ঞপ্তি। বেঁধে দেওয়া হল প্রতিমার উচ্চতা।
এই ঘাটগুলোতে বিসর্জন করতে হলে প্রতিমার উচ্চতা হতে হবে ১১ ফুটের মধ্যে। জানা গিয়েছে এই সকল এলাকা আছে ক্রসিং। সেখানে উচ্চতা কম রয়েছে ১৭ ফুচের নিচে। তাই প্রতিমার উচ্চতা ১০ থেকে ১১ ফুটের মধ্যে করতে হবে। এমনই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
যাদের প্রতিমার উচ্চতা এর থেকে বেশি তারা আর এই ঘাটে বিসর্জন দিতে পারবেন না। তাদের যেতে হবে রতনবাবুর ঘাট বা উত্তর কলকাতার অন্য ঘাটে। তবে যেখানে চক্র রেলের লাইন নেই সেখানে দেওয়া যাবে ভাসান। তবে, প্রতিমার উচ্চতা বেঁধে দেওয়ার আরও এক অন্যতম কারণ হল এই ঘাটের পাশে আছে রেলের তার।
বিসর্জন দিতে ইচ্ছুক ব্যক্তিদের সুরক্ষার কথা মাথায় রেখে এইসিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ম কেবল গোয়ালিয়র ও বাগবাজারের মধ্যে থাকা ঘাটের জন্য। প্রতিমার বেশি উচ্চতা বলে সমস্যা হতে পারে। সেই কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, সদ্য বিজেপি সরকার পেশ হয়েছে রাজ্য সরকারের বাজেট। এর আজে জানানো হয়েছে পুজয়ো ক্লাকগুলোকে অনুদান দেওয়া হবে। তবে, যে সকল ক্লাব অর্থের অভাবে মা দুর্গার পুজো করতে পারে না। তাদের দেওয়া হবে টাকা।
পাশাপাশি রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাসী মন্দির ও ধর্মীয় স্তানে উন্নয়ন হবে। গড়ে তোলা হবে হেরিটেজ কমিশন গঠন হবে। তেমনই বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গঠন হবে। জানা গিয়েছে এমনটাই। এবার বাংলায় পুজো যে হবে অন্যরকম তা আগে থেকেই আন্দাজ করেছেন সকলে। পুজোর অনুদান থেকে বিসর্জনের নিয়ম সবেতে এবার আসছে বদল।