Kolkata Crime: সঙ্গীর ওপর নজরদারি আর সন্দেহের কারণে গড়িয়ায় লিভ ইন পার্টনার খুন? সব জানাল পুলিশ

Published : Nov 10, 2026, 08:42 PM IST
crime

সংক্ষিপ্ত

live in partner murder: গড়িয়ায় লিভ ইন পার্টনারকে খুনের ঘটনায় নয়া মোড়। সন্দেহের বশেই সঙ্গীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড? তদন্তে উঠে আসছে কোন তথ্য? জানুন বিস্তারিত।

ঠিক কী কারণে গড়িয়ায় লিভ ইন পার্টনারকে খুন করলেছিল তাঁর সঙ্গী? ধীরে ধীরে জট খুলছে রহস্যের। পুলিশের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তে নেমে পুলিশের হাতে যা তথ্য এসেছে তাতে প্রাথমিক অনুমান, অতিরিক্ত সন্দেহ আর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের কারণেই এই খুন। সন্দহবাতিক আর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের কারণে লিভ ইন পার্টনা সার্থক সরকার আর সঞ্চালিকা বসুর মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত। কালীপুজোর রাতে তা চরম আকার নেয়। সেই কারণেই এই খুন বলে মনে করছে পুলিশ।

খুনের কারণ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া

খুনের মামলার গতিপ্রকৃতি নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বারুইপুলিশ। পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুা বলেন, 'ওভার পজেসিভনেস বা অতিরিক্ত অধিকারবোধ থেকেই এই ঘটনা।' পুলিশের কথা সঞ্চালিকার সন্দেহবাতিক মন ছিল। প্রায় সার্থকের ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ করত। সোশ্যাল মিডিয়ায় কোন মহিলার ছবিতে লাইক বা লাভ ইমোজি দেওয়া নিয়েও অশান্তি করত। পাল্টা সার্থকও সঞ্চালিকার ওপর নজরদারি চালাত। তা নিয়েই দুই সঙ্গীর মধ্যে অশান্তি প্রায়ই লেগেই থাকত। সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রামে সার্থক কাউকে ফলো করলেও অশান্তি করত সঞ্চালিকা। দুজনের মন কষাকষি ছিল নিত্যদিনের ঘটনা।

পরিবার সূত্রের খবর প্রায় একই জায়গায় দুজনের যাতায়াত ছিল। সেখান থেকেই তাদের পরিচয়। পরবর্তীতে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের সম্পর্কও দীর্ঘদিনের। সার্থক-সঞ্চালিকার সম্পর্কের কথা দীর্ঘ দিন ধরেই তাদের পরিবারের সদস্যরা জানত। পরবর্তীতে তারা একই সঙ্গে থাকতে শুরু করেন। ফরতাবাদের ফ্ল্যাট ভাড়া করেন সাপর্থক। সেখানেই সঞ্চালিকার সঙ্গে লিভ-ইন শুরু করেন। প্রতিবেশীরাও জানত সার্থক আর সঞ্চালিকার সম্পর্কের কথা। প্রতিবেশীদের কথায় দুজনেই হাসিখুশি ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। মাংস দোকানের মালিকও জানিয়েছেন, প্রেমিক-প্রেমিকা প্রায়ই তাঁর দোকানে আসত। ঘটনার দিন অর্থাৎ কালীপুজোর দিন সার্থক আর সঞ্চালিকা চম্পাহাটি থেকে ব্যাগ ভর্তি বাজিও কিনেছিলেন। কিন্তু বাড়ি ফেরার পরেই দুজনের মধ্যে অশান্তি হয়। সার্থকের গলায় ধারালো অস্ত্র ঢুকিয়ে খুন করে সঞ্চালিকা। তেমনই অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সার্থকে পড়ে থাকতে দেখেও হাসপাতালে নিয়ে যায়নি। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

লিভ-ইন-পার্টানারকে ছুরি দিয়ে কুপিয়ে খুন

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গড়িয়ার ফরতাবাদে একটি ফ্ল্যাটে থাকতেন সার্থক সরকার ও তাঁর সঙ্গী সঞ্চালিকা বসু। ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মধ্যে শনিবার অশান্তি হয়। অভিযোগ এই অশান্তির মধ্যেই সঞ্চালিকা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন সঞ্চালককে। গুরুতর জখম হন সার্থক। তাদের চিৎকারে প্রতিবেশী ও ফ্ল্যাটের অন্য বাসিন্দারা ছুটে আসেন সেখানে। তাঁরাই রক্তাক্ত অবস্থায় সার্থকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

AI Attendance System: পুজোর ছুটির পর স্কুল খুললেই নতুন নিয়ম? আর নয় রোলকল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলে দেবে হাজিরার রেকর্ড
Train Cancellation: কলকাতা স্টেশন জলমগ্ন, বাতিল হল বহু লোকাল, ঘুরপথে চলবে কিছু ট্রেন