Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস

Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস

Arup Dey   | ANI
Published : Sep 24, 2026, 05:03 PM IST

Adani Arogya Mandir: গৌতম আদানির উদ্যোগে তৈরি হতে চলেছে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য নিকেতন’। ৫১.৭৫ একর জমির উপর গড়ে উঠতে চলা এই মেগা হাসপাতাল প্রকল্পে প্রাথমিকভাবে ১,২০০ কোটি টাকা বিনিয়োগ এবং পরবর্তীতে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

Adani Arogya Mandir: নিউটাউনে বড় শিল্প ও স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্প। গৌতম আদানির উদ্যোগে তৈরি হতে চলেছে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য নিকেতন’। ৫১.৭৫ একর জমির উপর গড়ে উঠতে চলা এই মেগা হাসপাতাল প্রকল্পে প্রাথমিকভাবে ১,২০০ কোটি টাকা বিনিয়োগ এবং পরবর্তীতে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির ১,০০০টি শয্যা সাধারণ ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বা নামমাত্র মূল্যে পরিষেবার জন্য সংরক্ষিত রাখার কথা জানানো হয়েছে। পাশাপাশি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে। আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবার জন্য আমেরিকার Mayo Clinic-কে গ্লোবাল কনসালট্যান্ট হিসেবে যুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

নবান্ন সূত্রের হিসেব অনুযায়ী, হাসপাতালটি সম্পূর্ণ চালু হলে কর্মসংস্থান, চিকিৎসা-পর্যটন ও গবেষণার মাধ্যমে বাংলায় বছরে প্রায় ৪,০৮৫ কোটি টাকার আর্থিক সুফল আসতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল হিসেবে উঠে আসার সম্ভাবনা রয়েছে।

এই ভিডিওতে জানুন Adani Aarogya Niketan New Town প্রকল্পের সম্পূর্ণ তথ্য, বিনিয়োগের পরিমাণ, ২,০০০ শয্যার হাসপাতাল, Mayo Clinic-এর ভূমিকা, বিনামূল্যে চিকিৎসার সুযোগ, কর্মসংস্থান এবং বাংলার অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব।

06:50Abhishek Banerjee: 'গুজরাটি গ্যাং' কেন বলেছিলেন? থানা থেকে বেরিয়েই বিস্ফোরক অভিষেক! বড় কথা বলে দিলেন
06:23Abhishek Banerjee FIR: অভিষেকের বিরুদ্ধে এফআইআর কেন? নাজিয়া ইলাহি খানের মুখে কোন কোন অভিযোগ?
12:28Abhishek Banerjee House: ভাইপোর দুয়ারে বুলডোজার, পাল্টা হুঁশিয়ারি দিয়ে চরম পোস্ট অভিষেকের! কী লিখলেন?
10:45Abhishek Banerjee: ভেঙে ফেলা হল শেড, তুলে নেওয়া হল গেট, খুলে ফেলা হল সিসি ক্যামেরা! অভিষেকের বাড়ির সামনে বুলডোজার!
10:38Tathagata Roy Speak: 'দিমাগি নকশাল' বিতর্কে ঝড়! সোনিয়ার বইয়ে কী বিস্ফোরক? মোদীকে চ্যালেঞ্জ রাহুলের, তথাগত কী বললেন?
05:39Mamata Banerjee's Brother: মমতার বাড়ির সামনেই অন্য ছবি! শুভেন্দুকে মালা পরিয়ে প্রণাম করে স্বাগত জানালেন ভাই বাবুন, কী হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবারে?
09:33Garia Crime News: ওরা গান শুনছিল... গড়িয়ার লিভ ইন কাণ্ডে অভিযুক্তার ঠাকুমার হাড়হিম অভিজ্ঞতা শেয়ার
29:55Mamata Banerjee: ক্ষমতার পালাবদলের পর প্রথম কালীপুজো! কালীঘাটে মমতার বাড়িতে কী দেখা গেল?
10:15Kali Puja 2026: ক্ষমতা যেতেই চেনা ভিড় হাওয়া, একাই কোনওরকমে বাড়িতে কালীপুজো মমতার, ভাইপোও কোণঠাসা!
05:43Suvendu on Opposition: 'ব্লিচিং-ফিনাইল, যা লাগে দেব, পরিস্কার করতে হবে এদের', শুভেন্দুর নিশানায় কারা?
Read more