সিপিএম নেতা। আরজি করের অভয়ার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলে। আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন। পথে নেমে আন্দোলন করেছিলেন। তিনি আজ পানিহাটিতে সিপিএম প্রার্থী।
210
কলতান দাশগুপ্তর নির্বাচনী হলফনামা
সম্প্রতি কলতান দাশগুপ্ত পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থঈ হিসেবে মনোনয়ন পেশ করেছে। সেখানেই তিনি নিজের সম্পত্তির হিসেব দিয়েছেন। মুখভর্তি হাসি থাকলেও কলতানের সম্পত্তির ভাঁড়ার শূন্য, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন নির্বাচনী হলফনামায়।
310
স্থাবর সম্পত্তি
নির্বাচনী হলফনামায় কলতান জানিয়েছেন, তাঁর কোনও স্থাবর সম্পত্তি নিয়ে। আয়কর দেওয়ার মতো টাকা তিনি রোজগার করেন না। রাজনৈতিক কর্মী হিসেবে পাওয়া ভাতাই তাঁর আয়।
410
কলতানের হাতে নগদ
কলতান জানিয়েছেন, তাঁর হাতে এই মুহূর্তে ৮ হাজার ৫০০ টাকা নগদ রয়েছে। স্ত্রীর হাতে নগদের পরিমাণ ১০ হাজার টাকা।
510
কলতান দম্পতির ব্যাঙ্কে বিনিয়োগ
কলকাতানের ব্যাঙ্কে বিনিয়োগ রয়েছে ২ লক্ষ ৮১ হাজার ৬৭৭ টাকা। স্ত্রীর বিনিয়োগ রয়েছে ৩৫ হাজার ৬৭৮ টাকা।
610
গাড়ি বিনিয়োগ
কলতান জানিয়েছেন, তাঁর আর তাঁর স্ত্রী শুভেচ্ছা মিত্রের কোনও গাড়ি নেই। কলতানের গয়না নেই। কিন্তু স্ত্রীর ১০০ গ্রামের কাছাকাছি সোনার গয়না রয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ ১৮ হাজার ৮০৪ টাকা।
710
বাড়ি
কলকাতান জানিয়েছেন তাঁদের একটি বাড়ি রয়েছে। যার বাজারমূল্য প্রায় ২৮ লক্ষ ৫০ হাজার টাকা। তবে পৈত্রিক সম্পত্তি অধিকাংশই কলতানের স্ত্রীর নামে। কৃষিজমিও নেই আর অকৃষিজমিও নেই।
810
মাসিক আয়
কলতান জানিয়েছেন, তিনি পার্টির হোলটাইমার। মাসিক ভাতা পান। আর সেটাই তাঁর আয়। কিন্তু কত টাকা মাসিক ভাতা হিসেবে পান - তা জানানি কলতান।
910
ঋণ দেনা
কলতান জানিয়েছেন, তাঁর ঋণের পরিমাণ ২৩ লক্ষ টাকা। সেটাই তাদের গৃহঋণ।
1010
মামলা
কলতানের বিরুদ্ধে ৮টি অভিযোগ রয়েছে। সেগুলি সবই বিচারাধীন। যাঁর অধিকাংশই আরজি কর আন্দোলনের সময় দায়ের করা হয়েছিল।