দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি: আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে শীতের আমেজ থাকলেও দিনের বেলা রোদের তেজ বাড়বে।