চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার

Published : Oct 15, 2026, 08:02 PM IST
Kolkata Cab Body Recover

সংক্ষিপ্ত

Kolkata Flyover Accident: উড়ালপুলে রঙের কারণে দুর্ঘটনা ঘটেছে, এই তত্ত্ব খারিজ করে দিল কলকাতা পুলিশ। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্তে কী উঠে এল, জানুন বিস্তারিত।

কলকাতা উড়ালপুলগুলিতে সম্প্রতি রঙ করা হয়েছে। আর সেই কারণেই একের পর দুর্ঘটনা ঘটছে। এমনই দাবি করেছে অনেকে। কিন্তু রঙের জন্য উড়ালপুলে দুর্ঘটনার তত্ত্ব খারিজ করে দিল কলকাতা পুলিশ। চিংড়িঘাটা উড়ালপুরে বুধবার পরপর দুটি বাইক উল্টে যায়। রঙের কারণে বাইকের চাকা উল্টে যায়। এমনই দাবি করা হয়েছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার পরে বৃহস্পতিবার সেই তত্ত্ব খারিজ করে দিল কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। বাইক চালাতে চালাতে আরোহীরা রিল তৈরি করছিলেন কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্তা।

কলকাতা পুলিশের বক্তব্য উড়ালপুলে দুর্ঘটনা কারণ সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায় নি। তবে দুর্ঘটনা রুখতে ইতিমধ্যেই পুলিশ একাধিক পদক্ষেপ করেছে। আগামী দিনে বৃষ্টি হলে উড়ালপুলে বাইক চলাচলে রাশ টানা হতে পারে বলেও কলকাতা পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে। বৃষ্টির সময় দুর্ঘটনা এড়াতে উড়ালপুলে বাইক সওয়ারির ওপর রাশ টানা হতে পারে বলেও জানান হয়েছে।

পুজোর আগে কলকাতার একাধিক উড়ালপুর চোখধাঁধানো রঙে সাজিয়ে তোলা হয়েছে। রামধনু রঙে সেজানো হয়েছিল চিংড়িঘাটা উড়ালপুরের রাস্তা। কিন্তু বুধবার বৃষ্টি হয়। তারপরেই উড়ালপুরের ভেজা রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুটি বাইক উল্টে যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও উড়ালপুলগুলি রঙ করার পরেই দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন নেটিজেনরা। দুর্ঘটনার পরে অনেকেই দাবি করেছিলেন, বৃষ্টির জল আর রঙের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে। সেই কারণেই বাইকের চাকা পিছলে এই দুর্ঘটনা। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন অজয় নন্দা। কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, 'ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, রাস্তায় যে রং করা হয়েছে, তা পিছলরোধী (অ্যান্টিস্কিড)। মোটরসাইকেলগুলি যে রঙের জন্যই পড়ে গিয়েছে, তার কোনও প্রমাণ নেই। বৃষ্টি হচ্ছিল। আমরা জানতে পেরেছি, মোটরসাইকেলে কিছু ভিডিয়ো বানানোর চেষ্টা চলছিল। গাড়ি চালাতে চালাতে অনেকে রিল বানান। তা থেকেও কিন্তু কেউ ভারসাম্য হারাতে পারেন। কী জন্য কী হয়েছে, আমরা দেখছি। ক্যাট্‌স আই বসানো হয়েছে। ‘গো স্লো’ লাগানো হয়েছে।'

যে সমস্ত উড়ালপুলে তীক্ষ্ণ বাঁক রয়েছে, সেখানে বৃষ্টির পর এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন সিপি। সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। ওই অংশগুলিতে গাড়ির গতি যাতে কমিয়ে দেওয়া হয়, তার ব্যবস্থা করা হয়েছে। ‘ক্যাট্‌স আই’ লাগানো হয়েছে, যাতে পথ কিছুটা অমসৃণ থাকে। সিপি জানিয়েছেন, বৃষ্টির সময় নিরাপত্তার কারণে উড়ালপুলগুলিতে বাইক চলাচল বন্ধ রাখা হতে পারে। তাঁর কথায়, 'যে সমস্ত উড়ালপুলে বাঁক রয়েছে, নিরাপত্তার কারণে আমরা বৃষ্টির সময় সেখানে বাইক চলাচলে কিছুটা রাশ টানতে পারি, যাতে দুর্ঘটনা না হয়। গড়িয়াহাট সেতুতে এমন কিছু করা হচ্ছে না, কারণ ওটা সোজা রাস্তা। কোনও বাঁক নেই। এখানে বাঁক ছিল বলেই এমন হয়েছে।'

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ৬টি শহরের AIIMS-এ চিকিৎসার সুবিধা
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক