Kolkata Police ASI: দুর্গাপুজোর ডিউটিতে মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ASI

Published : Oct 19, 2026, 05:12 PM IST
Asianet News Bangla

সংক্ষিপ্ত

Kolkata Police ASI: দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজোয় ডিউটির সময় মহিলা ভলেন্টিয়ারের গায়ে অশালীন স্পর্শের অভিযোগ। ধৃত কলকাতা পুলিশের এএসআই। কী অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Kolkata Police ASI: দুর্গাপুজোর ডিউটিতে কলকাতা পুলিশের মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ। গ্রেফতার এএসআই। দুর্গাপুজোর ডিউটি চলাকালীন কলকাতা পুলিশের এক মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক এএসআইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত এএসআইকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কাবিরুল হাসান মণ্ডল (৫০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনি ৩ নম্বর ব্যাটালিয়নের ‘বি’ কোম্পানির এএসআই (আর্মড) হিসেবে কর্মরত ছিলেন।

ঠিক কী ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে?

অভিযোগ গত ১৭ অক্টোবর রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সুরুচি সংঘের এক্সিট গেটের কাছে ডিউটি করার সময় ওই মহিলা ভলান্টিয়ারকে অনভিপ্রেতভাবে স্পর্শ করেন অভিযুক্ত। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন পূজা ভলান্টিয়ার পেশায় কর্মরত ২১ বছরের এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় ২০২ নম্বর মামলা রুজু হয়েছে। ১৮ অক্টোবর নথিভুক্ত এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিয়োও গতকাল ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের পর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, শনিবার সন্ধেবেলা উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, বুকের উপরে প্রবল চাপ পড়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বেশিরভাগ ব্যক্তি। চোরবাগান সর্বজনীনে নিহত ব্যক্তিদের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছেন কলকাতা পুলিশ মর্গের চিকিৎসকরা। রিপোর্টে বুকের উপর প্রচণ্ড চাপ পড়ে শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কথা জানানো হয়েছে। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়েই মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, ভিড়ের মধ্যে বুকের উপরে এমন চাপ পড়েছিল, ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া চলছিল না। ফলে দমবন্ধ হয়ে যায়। তাতেই মৃত্যু হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CPIM On Cal HC: যাদবপুরে বুকস্টলে শাসক শিবিরের বুলডোজার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম
Kolkata Police on Chorbagan: চোরবাগান কাণ্ডের জের, পুজো প্যান্ডেলে ডিউটি নিয়ে জরুরি নির্দেশ লালবাজারের