TMC vs TMC: এবার শিবির বদল কুণাল ঘোষের? কালীঘাটের পরই স্বাধীনতার অনুষ্ঠানে ঋতব্রত শিবিরে বিধায়ক

Published : Aug 15, 2026, 03:24 PM IST

Kunal Ghosh: স্বাধীনতা দিবসে তৃণমূলের দুই শিবিরেই দেখা গেল কুণাল ঘোষকে! তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে এবার নতুন নৌকায় পা রাখছেন বেলেঘাটার বিধায়ক? কী বললেন কুণাল নিজে? জানুন বিস্তারিত।

PREV
17
স্বাধীনতা দিবসে দুই শিবিরেই দেখা গেল কুণাল ঘোষকে

শনিবার স্বাধীনতার ৮০তম বর্ষ উদ্‌যাপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথমে তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনে পতাকা তোলেন কুণাল, তারপরই হাজির হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মেট্রোপলিটন শিবিরে। আর কুণাল ঘোষের এই সফর ঘিরেই দলবদলের জল্পনা তুঙ্গে।

27
কালীঘাট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কুণাল

প্রথমে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুস্থানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। সেখানে দোলা সেন, বৈশ্বানরদের সঙ্গে পতাকা উত্তোলন করেন। তারপরই তাঁকে দেখা যায় ঋতব্রত শিবিরের সঙ্গে। কিন্তু কেন গিয়েছিলেন? তার উত্তরও জানান কুণাল।

37
কুণাল বিধানসভা এলাকাতেই ছিল ঋতব্রত শিবিরের কর্মসূচি

কুণাল জানান, তাঁর যাতায়াতের পথেই দলের নাম করে পতাকা তোলা হচ্ছে দেখে তিনি গাড়ি থেকে নেমে পড়েছিলেন। আর সেখানে পুরনো দলীয় সতীর্থদের সঙ্গেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামিল হন। ঘটনাচক্রে জায়গাটি তাঁরই বিধানসভা এলাকা মেট্রোপলিটনে।

47
তবে কি দু’নৌকায় পা রাখছেন কুণাল?

২০২৬-এর ভোট পরবর্তী সময়ে মমতার হাত যখন সব নেতারা ছাড়া নেতা ছেড়ে চলে যাচ্ছিলেন তখন সেই ভিড়ে গা ভাসিয়ে দেননি। তাই কুণালের উপস্থিতি ঘিরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তবে কি এবার তিনিও কালীঘাটের পাশাপাশি অন্য শিবিরের দিকেও ঝুঁকছেন? যদিও কুণাল জানিয়েছেন তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।

57
কটাক্ষ ঋতব্রত-শিবিরের

ঋতব্রতপন্থী মুখপাত্র কোহিনুর মজুমদার ইঙ্গিত দিয়েছেন, কুণাল শীঘ্রই ‘লাগেজ নিয়ে’ পুরোপুরি চলে আসতে পারেন তাঁদের শিবিরে। আচমকাই কুণালের মেট্রোপলিটানের পার্টি অফিসে আসাকে কলিং বেল বাজিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন ঋতব্রত ঘনিষ্টরা।

67
পাল্টা তোপ কুণালের

এই জল্পনা উড়িয়ে দিয়ে কুণাল স্পষ্ট বলেন, দু’নৌকায় পা দিয়ে তিনি চলেন না, বরং প্রতিপক্ষের ডেরায় দাঁড়িয়েই মমতার নাম নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘বাঘের বাচ্চার মতো মমতাদির নাম বলে এসেছি’।

77
অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবি তুলে ফের মমতার পাশে অবস্থান স্পষ্ট

ঋতব্রত শিবিরের মঞ্চ থেকেই বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে গ্রেফতারি ও বহিষ্কারের দাবি তুলেছে সেখানে মমতাকেই নেত্রী বলে উল্লেখ করে নিজের অবস্থান স্পষ্ট করে দেন কুণাল।

Read more Photos on
click me!

Recommended Stories