Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?

Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?

Arup Dey   | ANI
Published : Oct 14, 2026, 11:36 AM IST

Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালীঘাটে চাঞ্চল্য! পুজো মণ্ডপ উদ্বোধন সেরে ফেরার পথে তাঁর উপর হেনস্থা ও ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। কালীঘাট থানার পুলিশ অভিযুক্ত অনসূয়া সাহাকে আটক করেছে বলে জানা গিয়েছে।

Mamata Banerjee Attack: দুর্গাপুজোর তৃতীয়ায় পুজো মণ্ডপ উদ্বোধন সেরে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ এক মহিলা তাঁর দিকে এগিয়ে এসে হেনস্থা করেন এবং ছুরি নিয়ে হামলার চেষ্টা করেন। ঘটনার পর ওই মহিলাকে আটক করে কালীঘাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অনসূয়া সাহা। তিনি নিউ আলিপুরের বাসিন্দা এবং পেশায় সিভিক ভলান্টিয়ার। তাঁর পশ্চিম বন্দর থানায় পোস্টিং ছিল বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ডিউটিতে অনুপস্থিত ছিলেন বলেও খবর।

তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ তোলেন। সাংসদ দোলা সেনের দাবি, অভিযুক্ত মহিলা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বলে পরিচয় দিয়ে ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করেন।

এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে পুলিশের তদন্তের দিকেই নজর রয়েছে।

13:17TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
11:21CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
31:47West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
09:25CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
04:00PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Read more