Mamata Banerjee: 'এটা অ্যান্টি-বাঙালি মানসিকতা', মুখ্যসচিব থেকে পুলিশ কমিশনার, বদল নিয়ে সরব মমতা

Published : Mar 16, 2026, 08:57 PM IST

Mamata Banerjee on Kolkata Police: ভোটের নির্ঘন্ট প্রকাশ হতেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে ব্যাপক রদবদল। মুখ্যসচিব থেকে পুলিশ কমিশনার। বাদ যাননি কেউই। হঠাৎ কেন এই বদলি? বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)

বেজে গিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনের বাদ্যি। মাস ফুরলেই ভোট। তার আগে এবার ভোটের মুখে 'মহিলা ব্রিগেড' নিয়ে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যআয় (Mamata Banerjee) জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মেগা মিছিল কমিশনকে ‘নারীবিদ্বেষী-বাঙালি বিদ্বেষী’ তোপ। একই সঙ্গে মন্ত্রীর বাড়িতে হামলা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। 

26
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল

বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই আবার পথে নামল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল, তবে ভোটের আবহে সোমবার মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদী মিছিল রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

36
মিছিলে আর কারা কারা পা মেলালেন?

মিছিলের সামনের সারিতে ছিলেন বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য ও নয়না দাসের মতো নেত্রীরা। মাথায় গ্যাস সিলিন্ডারের প্রতীকী প্রতিকৃতি নিয়ে মিছিলে হাঁটেন কয়েক হাজার কর্মী-সমর্থক। মিছিল ডোরিনা ক্রসিংয়ের পৌঁছতেই সেখান থেকে বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃত্তিম ভাবে গ্যাসের সংকট তৈরি করেছে কেন্দ্র সরকার, তোপ দাগেন মমতা।

46
মুখ্যসচিব-পুলিশ কমিশনার বদলি নিয়ে সরব মমতা

রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মুখ্যসচিব থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার, সব শীর্ষ আধিকারিকদের বদলি করেছে কমিশন। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে সরাসরি নির্বাচন কমিশন ও বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে বদলেছেন, এটা অ্যান্টি-বাঙালি মানসিকতা। যে অফিসারকেই পাঠাক তারা আমাদের হয়েই কাজ করবে।

56
কলকাতা পুলিশ কমিশনারকে কেন বদল?

একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে কেন বদল করা হল? টাকা ঢোকাবেন সে জন্য? হামলা করবেন যাতে ধরতে না পারেন সে জন্য? বিজেপিকে তোপ দেগে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

66
শশী পাঁজার বাড়িতে হামলা নিয়ে সরব মমতা

শশী পাঁজার বাড়িতে হামলা করা নিয়েও বিজেপিকে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। বুকের পাটা থাকলে কালীঘাটে হামলা করে দেখাক, দিলীপ ঘোষকে পাল্টা জবাব মমতার। : নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা এবং প্রশাসনের রদবদলের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল আদতে তৃণমূলের ঘর গোছানোর বড় বার্তা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভোটের বঙ্গে রাজপথের দখল যে তৃণমূল ছাড়ছে না, সেটাই স্পষ্ট করে দিল শাসক দল।

Read more Photos on
click me!

Recommended Stories