পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় তথা শেষদফায় চলছে ভোটগ্রহন। সকাল থেকে নিজের কেন্দ্র ভবানীপুরে ঘোরাঘুরি করলেও বুধবার বিকেলে দ্বিতীয় দফার ভোটাভুটির শেষলগ্নে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনে ভিকট্রি সাইন দেখিয়ে ভোট দিলেন রাজ্যের তৃণমূল নেত্রী।
25
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা
জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ভোট দিতে যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর অভিযোগ, মহিলা, বাচ্চাদের মারধর করছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী নাচছে বলেও তোপ দাগেন তিনি।
35
মিত্র ইনস্টিটিউশনে ভোটদান
এদিন মিত্র ইনস্টিটিউশনে ভোটদান করে বেরিয়ে সাংবাদিকদের মুখো মুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ''কাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। এটা আদালত অবমাননা। আমার পাড়ার লোক, মেয়েদের মেরেছে। কী যে করছে, কী যে না করছে ওরা। এটা কী ওদের ডিউটি?''
তিনি আরও বলেন, ''এটা ওরা করতে পারে না। আরামবাগ, খানাকুল, গোঘাটেও অত্যাচার করছে। জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী মমতা আরও বলেন, “দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমরাই পাচ্ছি। তৃণমূলই জিতছে।''
55
ভবানীপুরের বুথ পরিদর্শন
এদিন সকালে ভবানীপুরের বুথ পরিদর্শন করেন মমতা। চেতলা, চক্রবেড়িয়ার বুথে বুথে ঘোরেন। চক্রবেড়িয়ার একটি বুথে বেশ কিছুক্ষণ বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে সরব হন। মনে করিয়ে দেন তাঁর নিজের পদের কথা। মমতার কথায়, ‘‘মনে রাখতে হবে, আমি কিন্তু এখনও চেয়ারে আছি।''