Marriage Story: এক দশক পর ফের বিয়ে! অভিনব উদ্যোগ পর্ণশ্রীর দম্পতির

Marriage Story: এক দশক পর ফের বিয়ে! অভিনব উদ্যোগ পর্ণশ্রীর দম্পতির

Published : Jan 24, 2024, 08:39 PM IST

এক দশক সংসার করার পর ফের বিয়ে করলেন এক দম্পতি। এই অভিনব ঘটনা দেখা গেল বেহালার পর্ণশ্রীতে। ১০ বছর পর প্রথবার বিয়ে করার অনুভূতি ফিরে পেলেন সুপ্রিয়-ঈশিতা।

এক দশক সংসার করার পর ফের বিয়ে করলেন এক দম্পতি। এই অভিনব ঘটনা দেখা গেল বেহালার পর্ণশ্রীতে। প্রথমবার যখন সুপ্রিয় কর ও ঈশিতা দাস বিয়ে করেন, তখন তাঁদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই কারণে সেই সময় জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে পারেননি। এখন আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। সেই কারণে সাধ পূর্ণ করে নিলেন। আত্মীয়, বন্ধু, প্রতিবেশীরা এই দম্পতির নতুন বিয়ের সাক্ষী থাকলেন।

সুপ্রিয় ও ঈশিতার দ্বিতীয়বার বিয়ে উপলক্ষে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ান পরিজনরা। বিয়ের যাবতীয় আচার পালন করা হয়। তাঁদের বাড়ি সাজিয়ে তোলা হয়। আংটি বদল, শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান সবই হয়েছে নতুন করে। নতুন শাড়ি, গয়না, প্রসাধনীতে সেজে ওঠেন ঈশিতা। সুপ্রিয়র পরনে ছিল নতুন পাজামা-পাঞ্জাবি। বিয়ের আসর মেতে ওঠে উলু-শঙ্খধ্বনিতে। ১০ বছর পর প্রথবার বিয়ে করার অনুভূতি ফিরে পেলেন সুপ্রিয়-ঈশিতা।

03:45Suvendu Adhikari: সুন্দরবনের একাধিক আসনে হারবে তৃণমূল? শুভেন্দুর দাবিতে শোরগোল! দেখুন ভিডিও
06:06Suvendu Adhikari: তৃণমূলের মেয়াদ আর মাত্র ৬ সপ্তাহ! তারপর... শুভেন্দুর মন্তব্যে জল্পনা তুঙ্গে! দেখুন
04:30রাষ্ট্রপতিকে 'অসম্মান' নিয়ে মমতাকে ধুয়ে দিয়ে অনুরাগের বিস্ফোরক দাবি
04:28Gyanesh Kumar: বিক্ষোভ পিছু ছাড়ছে না জ্ঞানেশ কুমারের! তবে মেজাজ না হারিয়ে কী বললেন কালীঘাট মন্দিরে?
07:40রাতের পর সকালেও কালো পতাকা! বিক্ষোভের মাঝেই কালীঘাটে পুজো সারলেন জ্ঞানেশ কুমার, কী বললেন?
08:53Mamata Banerjee: আজ থেকেই ঢুকবে যুবসাথীর টাকা! ধরনা মঞ্চে মমতার আচমকা ঘোষণায় চাঞ্চল্য
07:32Suvendu Adhikari: 'রাজীব কুমারকে পুরস্কার, সুব্রত বক্সীকে অবসর' বিস্ফোরক দাবি শুভেন্দুর! দেখুন
06:49BJP vs TMC: তৃণমূলের চার বাজি! রাজীব-কোয়েল-মানেকা-বাবুল, মনোনয়ন জমা দিয়ে চ্যালেঞ্জ রাহুল সিনহার
09:06CPIM Protest: তৃণমূলের পর সিপিএম! নির্বাচন কমিশন ঘেরাও সেলিমদের, শুভেন্দুকে নিয়ে মন্তব্য বিমানের! দেখুন
14:05Holi 2026: ভোটের আগেই ভবানীপুরে গেরুয়া ঝড়! দোলের সকালে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু, দেখুন