এদিকে, দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীদের অন্যতম বড় দাবি ছিল কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান কমানো। সেই বিষয়েও কর্মীদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি অতীতের বকেয়া ডিএ-ও একসঙ্গে নয়, ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।