Nabanna Salary: পুজোর মাসে লক্ষ্মীলাভ সরকারি কর্মীদের! DA, বোনাসের সঙ্গে দু'বার বেতন অক্টোবরে

Published : Sep 19, 2026, 06:15 PM IST

অক্টোবরে কি দু'বার বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা? ডিএ বৃদ্ধি থেকে পুজোর বোনাস, সব খবর একনজরে। দেখুন কারা কারা কী কী সুবিধে পাবেন।

PREV
18
পুজোর মাসে বাম্পার লক্ষ্মীলাভের ইঙ্গিত

রাজ্য সরকারি কর্মীদের জন্য এবারের পুজো আনতে পারে একগুচ্ছ আর্থিক সুবিধা। বর্ধিত ডিএ, বোনাস ও অগ্রিম, সব মিলিয়ে স্বস্তির খবর দিতে পারে নবান্ন।

28
১ অক্টোবর থেকে বর্ধিত ডিএ কার্যকর

রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের ৩৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে।

38
অক্টোবরে দু'বার বেতনের জল্পনা

পুজোর মাসে রাজ্য সরকারি কর্মীরা দু'বার বেতন পেতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনও এ নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। পুজো এবার অক্টোবরের শেষের দিকে পড়েছে। আর সেই কারণে পুজোর সময় সরকারি কর্মীরা হাতে বাড়তি টাকা পেতে পারেন বলেও জল্পনা তুঙ্গে।

48
সর্বাধিক ৭৪০০ টাকার অ্যাড হক বোনাস

যোগ্য সরকারি কর্মীরা পুজো উপলক্ষে সর্বাধিক ৭৪০০ টাকা পর্যন্ত অ্যাড হক বোনাস পেতে পারেন, তবে এই সুবিধা সকলের জন্য নয়। ইতিমধ্যেই নবান্ন থেকে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা হয়েছে।

58
কারা পাবেন বোনাস, স্পষ্ট করল বিজ্ঞপ্তি

কোন কোন কর্মী এই বোনাসের আওতায় পড়বেন, তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।

68
উৎসবকালীন অগ্রিমেও সুবিধা

৩১ মার্চ ২০২৬ পর্যন্ত যাঁদের সংশোধিত বেতন ৪৬,০০০ থেকে ৫৪,০০০ টাকার মধ্যে, তাঁরা সুদমুক্ত সর্বাধিক ২২,০০০ টাকা অগ্রিম পেতে পারেন, ফেরত দেওয়া যাবে ১০টি কিস্তিতে।

78
আগাম বেতন দেওয়ার ভাবনা নবান্নে

এবার পুজো পড়েছে অক্টোবরের দ্বিতীয়ার্ধে, ফলে লম্বা ছুটি থাকবে। কর্মীদের আর্থিক প্রয়োজনের কথা ভেবে অক্টোবরের বেতন আগেভাগে দেওয়ার ভাবনাচিন্তা চলছে বলে নবান্ন সূত্রে খবর।

88
এখনও চূড়ান্ত ঘোষণা বাকি

সবটাই আপাতত আলোচনার স্তরে রয়েছে, সরকারি স্তরে আনুষ্ঠানিক ঘোষণা এলেই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হবে বলে জানানো হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories